1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

গাইবান্ধায় বাসের ধাক্কায় স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

  • আপডেট : শুক্রবার, ২১ জুন, ২০২৪, ১১.০০ পিএম
  • ১৩১ Time View

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কায় আরোহী রতন মন্ডল (৩২) নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা স্ত্রী হাজেরা বেগম (২৬) গুরুতর আহত হন।

শুক্রবার (২১ জুন) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন মন্ডল গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, দুপুরে রতন মন্ডল মোটরসাইকেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় রংপুরগামী একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রতন মন্ডল নিহত হন। এসময় গুরুতর আহত হন তার স্ত্রী হাজেরা বেগম। স্থানীয়রা গুরুতর আহত স্ত্রী হাজেরা বেগমকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com