1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

আমি সবসময় চেষ্টা করি নিজের সেরাটা দেয়ার: মুস্তাফিজ

  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ২.০৭ পিএম
  • ১৬৯ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান। তিনটি ম্যাচেই কিপটে বোলিং করেছেন তিনি। এমন দারুণ পারফরম্যান্স অব্যাহত রাখতে চান দেশের এই পেসার।

আইপিএলে নিজের খেলা প্রথম ম্যাচে গুজরাটের বিপক্ষে ২৩ রান খরচায় তিন উইকেট নেন মুস্তাফিজ। এরপর লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ২৬ রান খরচায় উইকেটশূন্য ছিলেন তিনি। তারপরের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২১ রান খরচ করেও ছিলেন উইকেট শূন্য।

নিজের কিপটে বোলিং প্রসঙ্গে মুস্তাফিজ বলেন, ‘ভালোর তো শেষ নাই। খেলতে নামলে আমি সবসময় চেষ্টা করি নিজের সেরাটা দেয়ার। সব ক্রিকেটারের জন্যই এটা অনেক অনুপ্রেরণাদায়ক। দল হারুক বা জিতুক আপনি ভালো পারফরম্যান্স করলে ড্রেসিং রুমে সম্মান পাবেন, সবাই এগিয়ে দেবে- এটা দারুণ ব্যাপার। এখানে অনেকের সাথে আমি কম বেশি খেলেছি। আমি একসাথে না খেললেও, প্রতিপক্ষ হিসেবে ছিল অনেকে। গত আসরে আমার সঙ্গে চেতন সাকারিয়া ছিল। ডেভিড ওয়ার্নারের সঙ্গে আমি দুই বছর খেলেছি। সবমিলিয়ে বেশ ভালো। দুটো ম্যাচ জিতেছি, দুটো হেরেছি। ব্যাটিং বলেন বা বোলিং বলেন আমাদের দলের ব্যালেন্স বেশ দারুণ।’

এবারের মেগা নিলাম থেকে দুই কোটি ভিত্তিমূল্যে মুস্তাফিজকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। আইপিএলের গত আসরে রাজস্থান রয়াল্লসের হয়ে খেলেছিলেন তিনি। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল মাতিয়েছেন তিনি।

মুস্তাফিজ আরও বলেন, ‘মেগা নিলাম আমি দেখিনি। ওই সময়ে আমাদের বিপিএল চলছিল। ওই সময়ে দল ব্যাটিং করছিল। আমি ডাগআউটে ছিলাম। পরে একজন দেখার পর আমাকে বলল, ফিজ তুই দিল্লি ক্যাপিটালসে। তারপর ভালো লেগেছে কেননা আমি নতুন দলে। শেষ তিন বছর আমি তিনটি দলে খেলেছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com