1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

পাকিস্তানের জার্সিতে ফিরবেন আমির!

  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ১.৫৭ পিএম
  • ১৫০ Time View
Amir

২০২০ এর ডিসেম্বরে হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মোহাম্মদ আমির। কারণ হিসেবে তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের বিরুদ্ধে ‘মানসিক নির্যাতনের’ অভিযোগ তুলেছিলেন আমির।

পাকিস্তানে রাজনৈতিক পালা বদল হয়েছে। অনাস্থা ভোটে ইমরান খান হেরে যাওয়ায় পিসিবির চেয়ারম্যান পদ থেকে রমিজ রাজার পদত্যাগের গুঞ্জন চলছে। রমিজ সরে গেলেই অবসর ভেঙে ফিরতে পারেন আমির এমনটাই জানিয়েছেন জিও নিউজের সংবাদকর্মী আরফা ফিরোজ জেক।

তিনি টুইট করে লিখেছেন, ‘মোহাম্মদ আমির অবসর ভেঙে আবারও পাকিস্তানের জন্য ফিরতে পারেন। তবে সেজন্য রমিজ রাজাকে পাকিস্তান ক্রিকেট স্টেডিয়ামের চেয়ারম্যানের পদ ছাড়তে হবে।’

তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের জায়গায় পাকিস্তান ক্রিকেট স্টেডিয়াম কেন লিখেছেন সেটা বোঝা মুশকিল। তিনি সেটি রমিজকে খোঁচা বা মজার ছলে বলেছেন কিনা সেটাও প্রশ্ন।

এর আগে পাকিস্তানের কোচিং প্যানেল থেকে মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিসের পদত্যাগের পর পাকিস্তানের ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন আমির। যদিও আমিরের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন রমিজ। তিনি কোনো ফিক্সারদের ছাড় দিতে চান না বলেও হুঁশিয়ার করে দিয়েছিলেন। সে কারণেই পাকিস্তানের ক্রিকেটে সে সময় ফেরা হয়নি আমিরের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com