1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
Title :
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited

অনুমোদনহীন ক্লিনিক বন্ধের হুঁশিয়ারি

  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ১০.১৬ পিএম
  • ২৯৭ Time View

রোগীদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ করতে দেশের সব অনুমোদনহীন বেসরকারি ক্লিনিক বন্ধ করার হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। পাশাপাশি নিষিদ্ধ চেতনানাশক এনেসথেসিক ড্রাগস হেলোথন ব্যবহার করলে চিকিৎসকসহ এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত মুজিব কর্ণারের উদ্বোধন শেষে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, গত দুদিন আগেও ঢাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কেউ হেলোথন ড্রাগস বিক্রি করলে, কোনো হাসপাতালে ব্যবহার করলে এবং কোনো চিকিৎসক এর সঙ্গে জড়িত থাকলে সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা সেবার মান উন্নত করার প্রচেষ্টা চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এটি বাস্তবায়ন হলে রাজধানীসহ বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে রোগিদের চাপ অনেক কমে আসবে বলেও মত প্রকাশ করেন তিনি।

এ ছাড়া বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতে এনসিডি কর্ণার অর্থাৎ নন কমিউনিকুল ডিজিজ কর্ণারের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এনসিডি কর্ণারের মাধ্যমে রোগীদের রক্ত চাপ, ডায়বেটিস ও ক্যানসার নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হবে। এই সেবা চালু করা গেলে দেশের বড় বড় হাসপাতালগুলোতে আর রোগীদের যেতে হবে না। স্থানীয়ভাবেই তারা জটিল রোগসহ সব ধরনের রোগের আধুনিক চিকিৎসা সেবা পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত ও জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমানসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com