1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

আরো ৭০ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে জনসন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ১০.৫৫ এএম
  • ১৭৭ Time View

নিজেদের জনপ্রিয় পণ্য বেবি ট্যাল্ক পাউডার ব্যবহারের জেরে ক্ষতিগ্রস্ত যেসব মার্কিন নাগরিক মামলা করেছেন, তাদের ক্ষতিপূরণ হিসেবে আরো ৭০ কোটি ডলার প্রদান করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি এবং চিকিত্সাসামগ্রী ও প্রসাধান প্রস্তুতকারী জায়ান্ট জনসন অ্যান্ড জনসন। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ক্ষতিপূরণের ৪৪ কোটি ডলার প্রদান করা হবে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের মামলাকারীদের। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

বিবৃতিতে লেটিশিয়া জেমস বলেন, ‘জনসন অ্যান্ড জনসনের ট্যাল্ক পণ্য ব্যবহারের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অর্থ দিয়ে তার ক্ষতিপূরণ সম্ভব নয়। তবে ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যরা এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন যে মার্কিন প্রশাসন এই কোম্পানিকে জবাবদিহির আওতায় আনতে বদ্ধপরিকর।’

বিশ্ব জুড়ে একসময় ব্যাপক জনপ্রিয় জনসন অ্যান্ড জনসনের বেবি পাওডারে ক্যানসার সৃষ্টিকারী উপাদান অ্যাসবেস্টসের উপস্থিতির অভিযোগ ওঠে ২০১৮ সালে। পরীক্ষায় সেই অভিযোগ প্রমাণিতও হয়। তারপর দেশটির ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪২টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটনের বিভিন্ন আদালতে জনসন অ্যান্ড জনসনের কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন শত শত নারী। 

মামলাকারীদের অনেকেই এজাহারে জানান, এই বেবি পাউডার ব্যবহারের পর ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন তারা। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে কয়েকজন মামলাকারীর মৃত্যুও হয়েছে। তাদের সবার মৃত্যুর কারণ ডিম্বাশয়ের ক্যানসার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com