1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

৮ মাসে ৩৭ হাজার ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

  • আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪, ৫.৪১ পিএম
  • ২১৫ Time View

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। এ নিয়ে আট মাসেরও বেশি সময় ধরে চলা এ বর্বরতায় নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়াল।

এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৪০ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও ২১৮ জন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭ হাজর ১২৪ জনে দাঁড়িয়েছে। আর এ সময়ে আহত হয়েছেন ৮৪ হাজার ৭১২ জন।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে সেদিন ইসরাইলের ১২০০ বাসিন্দা নিহত হন বলে জানায় কর্তৃপক্ষ। এছাড়াও ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায় হামাস যোদ্ধারা।

এ হামলার জবাবে সেদিন থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। আট মাসেরও বেশি সময় ধরে চলা এ হামলায় রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। ইসরাইলি হামলা থেকে বাঁচতে গাজার দক্ষিণাঞ্চল রাফা শহরে আশ্রয় নেন ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি। তবে সেখানেও নিস্তার পাননি তারা। সেখানেও আগ্রাসন শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী।

এদিকে, গাজায় চলমান হামলার মধ্যেই ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় মতবিরোধ চরম আকার ধারণ করেছে। এর জেরে পদত্যাগ করেছেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও যুদ্ধকালীন মন্ত্রী বেনি গান্তজ। রোববার (৯ জুন) রাতে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com