1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Title :
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আফতাব অটোমোবাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে একমি পেস্টিসাইডস সিলেটের সাদাপাথর পর্যটন স্পটে ব্যবসা করতে হলে এখন দিতে হবে মাসিক ভাড়া

ভারতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন কত?

  • আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪, ১.৪৯ পিএম
  • ১৯৮ Time View

টানা তৃতীয় বার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে এই গৌরবের অধিকারী হলেন তিনি। এর আগে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু টানা তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। 

রোববার (৯ জুন) সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

এদিকে ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কত বেতন পান, তা জানার আগ্রহ রয়েছে অনেকেরই। দেশটির জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে।  

রাষ্ট্রপতি

২০১৮ সালে ভারতের রাষ্ট্রপতির ও তিন সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডারের বেতন প্রতি মাসে দেড় লাখ ভারতীয় রুপি থেকে মাসে পাঁচ লাখ রুপিতে সংশোধন করা হয়। সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি বাজেট বক্তৃতায় এই মূল্যবৃদ্ধির ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, ভারতীয় রাষ্ট্রপতির সর্বশেষ সংশোধিত সম্মানী ২০০৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, যেসব সুবিধা রাষ্ট্রপতি পাবেন সেগুলো হলো-

* রাষ্ট্রপতি বিমান, রেল বা স্টিমারের মাধ্যমে দেশের যেকোনো জায়গায় বিনা মূল্যে ভ্রমণ করতে পারবেন। সেই সঙ্গে তিনি একজন ব্যক্তিকেও সঙ্গে নিতে পারেন, যার খরচও বহন করা হবে।

* সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসাসেবা পাবেন রাষ্ট্রপতি। 

* রাষ্ট্রপতির জন্য থাকবে আসবাব সজ্জিত বিনা ভাড়ার বাসা, দুটি বিনা মূল্যের টেলিফোন সংযোগ (একটি ইন্টারনেট সংযোগের জন্য), একটি মোবাইল ফোন, পাঁচজন ব্যক্তিগত কর্মী। বাড়ির রক্ষণাবেক্ষণও রাষ্ট্রীয় খরচে করা হবে। 

* দায়িত্বরত অবস্থায় রাষ্ট্রপতি মৃত্যুবরণ করলে তার স্বামী বা স্ত্রীকে অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি যে পেনশন পেতেন, তার ৫০ শতাংশ হারে বাকি জীবনের জন্য পারিবারিক পেনশন প্রদান করা হবে।

* রাষ্ট্রপতির স্বামী বা স্ত্রীও বিনা মূল্যে চিকিৎসাসেবা পাবেন।

উপরাষ্ট্রপতি

একই বাজেট বক্তৃতায় জেটলি ভারতের উপরাষ্ট্রপতির বেতন প্রতি মাসে সোয়া এক লাখ রুপি থেকে চার লাখ রুপিতে বৃদ্ধির ঘোষণা করেছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, উপরাষ্ট্রপতি বিনামূল্যে বাসস্থান, ব্যক্তিগত নিরাপত্তা, চিকিৎসা সেবা, ট্রেন ও বিমান ভ্রমণ, একটি ল্যান্ডলাইন সংযোগ, মোবাইল ফোন পরিষেবা এবং কর্মী পাবেন।

অবসর গ্রহণের পর, উপরাষ্ট্রপতি একজন ব্যক্তিগত সচিব, একজন অতিরিক্ত ব্যক্তিগত সচিব, একজন ব্যক্তিগত সহকারী এবং দুইজন পিয়ন সমন্বিত সেক্রেটারি স্টাফ পাওয়ার অধিকারী হবেন।

প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী প্রতি মাসে বেতন বাবদ ১ লাখ ৬৬ হাজার রুপি পান। আরও যেসব সুবিধা পেয়ে থাকেন ভারতের প্রধানমন্ত্রী সেসব হলো-

* প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য নিয়োজিত থাকে স্পেশাল প্রটেকশন গ্রুপ (এসপিজি)।

* প্রধানমন্ত্রীর সরকারি সফরের জন্য রয়েছে বিশেষ বিমান ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’।

* প্রধানমন্ত্রীর জন্য রয়েছে সরকারি বাসভবন ৭, রেসকোর্স রোড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com