1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

দিনাজপুরে প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

  • আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪, ১০.১২ পিএম
  • ২৪৩ Time View

নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে পাওনাদাররা। নিহত মুন সরকার শহরের মুন্সিপাড়া এলাকার কাগজ ব্যবসায়ী। তিনি মুন্সিপাড়া এলাকার রমেন্দ্র নাথ সরকারের পুত্র। শনিবার দুপুরে তার মুন্সিপাড়াস্থ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে পাওনাদাররা মুনের মুন্সিপাড়াস্থ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও দেশীয় অস্ত্রের আঘাতে হত্যা করে। খালপাড়া এলাকার জনৈক গাফ্‌ফারসহ তার কয়েকজন সঙ্গী মিলে এ হত্যাকাণ্ড ঘটায়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে হত্যা নিশ্চিত জানতে পেরে গাফ্‌ফার ও তার সহযোগীরা মুহূর্তেই লাপাত্তা হয়। পরে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত মুন মুন্সিপাড়া কালী মন্দির চত্বরে স্থাপিত একটি দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা করতেন। ব্যবসা মন্দা যাওয়ায় তিনি দোকানটি সাবলেট দেয়া উদ্দেশ্যে খালপাড়া এলাকার গাফ্‌ফারের নিকট ৫০ হাজার টাকা অগ্রিম গ্রহণ করেন পরে মন্দির কমিটি দোকান সাবলেট দেয়া যাবে না মর্মে জানিয়ে দিলে তিনি আর সাবলেট দিতে পারেননি। ফলে গাফ্‌ফার টাকা ফেরত চায়। ইতিমধ্যে ২৫ হাজার টাকাও ফেরত দেয়া হয়েছে বলে পারিবারিক সূত্র জানায়। ঘটনার সময় বাকি ২৫ হাজার টাকা নিতে আসে গাফ্‌ফার ও তার সঙ্গীরা। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হলে মুনের স্ত্রীও ছুটে আসেন। তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেয় পাওনাদাররা। একপর্যায়ে এলোপাতাড়ি কিল-ঘুষি দিলে পূর্বেই হার্টে রিং লাগানো মুন সরকার মৃত্যুর কোলে ঢলে পড়েন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com