1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

গাইবান্ধায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইকে হত্যা

  • আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪, ১০.৫৫ এএম
  • ১৪৯ Time View

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাই কোদাল দিয়ে আঘাত করে বড় ভাইকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরেক ভাই। ঘটনাটি ঘটেছে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তালুককানুপুর গ্রামে।

নিহত ব্যক্তির নাম সামছুল হুদা (৩৮)। তিনি ওই গ্রামের হাবিজার রহমানের ছেলে। গত বুধবার আহত হওয়ার পর সামছুল হুদা বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ জুন) মারা যান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ৪ শতাংশ জমি নিয়ে সম্প্রতি বড় ভাই সামছুল হুদার সঙ্গে ছোট ভাই আনোয়ারুলের বিরোধ চলে আসছিল। এর জেরে বুধবার আনোয়ারুল ইসলামের সঙ্গে ভাই সামছুল ও শাহীনের মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে আনোয়ারুল তার হাতে থাকা একটি কোদাল দিয়ে সামছুলের মাথায় ও শাহীনের শরীরে আঘাত করেন। এতে আহত হন সামছুল ও শাহীন। গুরুতর আহতাবস্থায় সামছুলকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া, শাহীনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সামছুল হুদা মারা যান।

গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ্ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে দুইজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি আনোয়ারুল ইসলাম পলাতক থাকলেও তার স্ত্রী গোলাপী বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com