1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থেই গাজায় হামলা চালাচ্ছেন

  • আপডেট : বুধবার, ৫ জুন, ২০২৪, ৫.০১ পিএম
  • ২১৫ Time View

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি নেতানিয়াহু সরকারের যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সরকার শুরু থেকেই প্রকাশ্যে সম্মতি জানিয়ে আসছেন।

তবে ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল রাফায় ইসরাইলি আগ্রাসন চালানো শুরু হলে তা বন্ধের জন্য খোদ বাইডেন জোর দেন। তবে কারও কথার তোয়াক্কা না করেই বেপরোয়াভাবে হামলা চালিয়েই যাচ্ছে ইসরাইল

মঙ্গলবার (৫ জুন) বাইডেন এক সাক্ষাৎকারে ফিলিস্তিনে বেপরোয়া হামলার জন্য নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থকে দায়ী করেন।

ব্রিটিশ টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ করে বলেন, নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর স্বার্থে তিনি মূলত গাজায় যুদ্ধ চালাচ্ছেন। এছাড়া গাজায় যুদ্ধ চালানোর আর কোনো উদ্দেশ্য নেই বলে তিনি মনে করেন।

বাইডেনের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, যুদ্ধ-পরবর্তী গাজার ভবিষ্যৎ কী হবে, সে বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে তার পরিকল্পনা হয়েছে। এ সময় ৭ অক্টোবর ইসরাইলে হামলার পাল্টা জবাবে দেশটি গাজায় যা করেছে, সেটিকেও তিনি ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন।

এর আগে শুক্রবার (৩১ মে) বাইডেন গাজার যুদ্ধবিরতি নিয়ে তার পরিকল্পনা প্রকাশ করেন।

গাজায় চলমান যুদ্ধ বন্ধে তিন দফার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ প্রস্তাবে হামাস রাজি হলে ইসরাইলও তা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আশা করেছে, উভয় পক্ষই যত তাড়াতাড়ি সম্ভব পরিকল্পনার প্রথম ধাপ শুরু করতে সম্মত হবে।

মার্কিন এই মুখপাত্র আরও প্রত্যাশা করেন, প্রথম ধাপের যুদ্ধবিরতির ছয় সপ্তাহে দুই পক্ষ বসে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কেমন হবে এবং কখন শুরু হতে পারে তা নিয়ে আলোচনা করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com