1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

ভৈরবে পরিবেশ দিবস উপলক্ষে শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন

  • আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ১০.১৪ পিএম
  • ৪০৫ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে জীবন ও প্রকৃতি ফাউন্ডেশন এর আয়োজনে ভৈরব উদয়ন স্কুল মিলনায়তনে প্রায় শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতার শুরুতে বক্তারা বলেন, শিশুদের চোখে আগামীর স্বপ্ন। ওরা হতে চায় আগামী দিনের সুলতান। হয়তো এদের মধ্য থেকে বেরিয়ে আসবে বিশ্ব বরেণ্য কোন চিত্রশিল্পী।

যাদের রং তুলির আঁচড়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে আরও বেশি পরিচিত করে তুলবে।

তাদের চোখে বিশ্ব জয়ের স্বপ্ন, সেই স্বপ্নকে বুকে নিয়ে ক্ষুদে চিত্রশিল্পীরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, সরকারি হাজী আসমত কলেজ বাংলা বিভাগের প্রভাষক ও আবৃত্তিকার লুবনা হক, লেখক ও অভিনেতা মতিউর রহমান সাগর, চিত্র শিল্পী মোহাম্মদ রবিন, ভৈরব উদয়ন স্কুল ইনচার্জ শাহ আলম, আবৃত্তিকার ফারহানা আক্তার লিপি, এমভিশন স্কুলের শিক্ষিকা আফসানা হক, সাংবাদিক রাজীবুল হাসান প্রমূখ।

প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। এছাড়া চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যকে শিক্ষার্থীদের সনদ, পরিবেশ দিবসের টুপি ও টিশার্ট প্রদান করা হয়েছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com