1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

ভারতে ভোট গণনা চলছে, এগিয়ে বিজেপি

  • আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ১০.৫৫ এএম
  • ১২৯ Time View

বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের জাতীয় নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৪ জুন) সকাল আটটায় ভোট গণনা শুরু হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জোট এনডিএ ২৭০ আসনে এবং বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া ১৭৮ আসনে এগিয়ে রয়েছে। 

দেশটিতে লোকসভা নির্বাচন শুরু হয়েছিল গত ১৯ এপ্রিল। ছয় সপ্তাহ ধরে চলা সাত ধাপের এই নির্বাচন শেষ হয়েছে গত শনিবার (১ জুন)। আজ চলছে ভোট গণনা। খবর আলজাজিরার।

ভোট গণনা শেষে নিশ্চিতভাবে জানা যাবে শেষ হাসি হাসবে কে? মোদি রয়ে যাবে নাকি ভারত প্রধানমন্ত্রী হিসেবে দেখবে নতুন মুখ।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এর অনলাইন জরিপের তথ্য অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জোট (এনডিএ) ৪১১ আসন পেতে পারে। সরকার গঠন করতে হলে কোনো জোটকে ৫৪৩ আসনের বিপরীতে অন্তত ২৭২টি আসনে জয় লাভ করতে হবে।

ইতোমধ্যে বিভিন্ন জরিপে তৃতীয় মেয়াদেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকছেন বলে আভাস পাওয়া গেছে। সংবাদমাধ্যম আলজাজিরার অনলাইন সমীক্ষায় দেখা গেছে, মোদির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি লোকসভায় ৩৫০ থেকে ৩৮০টি আসন পেতে পারে। ২০১৯ সালের নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি ৫৪৩ আসনের বিপরীতে ৩০৩টি আসন পেয়ে সরকার গঠন করেছিল। কিন্তু, বিরোধীদলগুলো আশা করছে, হিন্দু জাতীয়তাবাদ নিয়ে রাজনীতি করা বিজেপি সরকারের পতন সন্নিকটে।

ভারতীয় নির্বাচন কমিশন বলেছে, ‘এই বছর মোট ভোটারের উপস্থিতি ছিল ৬৬ দশমিক ৩ শতাংশ, যা ২০১৯ সালের নির্বাচনের তুলনায় এক শতাংশ কম। অন্যান্য নির্বাচনের তুলনায় এ বছর ভোট পড়েছে ৬৪ কটি ২০ লাখ। এটি ভারতীয় নির্বাচনের ইতিহাসে ভোটের সর্বোচ্চ রের্কড বলেও জানায় কমিশন।  

বিরোধী দলগুলো বলেছে, ভোট গণনা কীভাবে হচ্ছে, সে বিষয়ে নির্বাচন কমিশন তাদের কিছু জানায়নি। এ নিয়ে বারবার অসন্তোষ প্রকাশ করেছে দলগুলো।

যদি অনলাইন সমীক্ষাগুলো বাস্তবে রূপ নেয়, তাহলে নরেন্দ্র মোদির সরকার ইতিহাস তৈরি করবে। যদি এমনটি হয় তাহলে নরেন্দ্র মোদি হবেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকতে যাচ্ছেন। এর আগে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিন মেয়াদে ক্ষমতায় ছিলেন।

এদিকে, ভারতীয় নির্বাচন কমিশমনের ফল ঘোষণা করা প্রথম আসন গুজরাটের সুরাট। সেখানে জয়লাভ করেছে বিজেপি। এই জয় দিয়ে বিজেপির স্বপ্নযাত্রার শুরু।

অন্যদকি, অধিকাংশ মূলধারার সংবাদমাধ্য়মে যে বুথ ফেরত সমীক্ষা দেখানো হয়েছে তাতে বলা হচ্ছে, বিপুল সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে মোদি সরকার। বস্তুত, অধিকাংশ সংবাদমাধ্য়মের সমীক্ষা বলছে, বিজেপির নেতৃত্বে এনডিএ ৩৫০ এর বেশি আসন পেতে চলেছে। ৫৪৩ আসনের লোকসভায় ২৭২ ম্য়াজকি ফিগার। যে দল ২৭২টি আসন পাবে, সে দলই সরকার গঠন করতে পারবে। ২০১৯ সালে বিজেপি একাই পেয়েছিল ৩০৩টি আসন। এনডিএ পেয়েছিল ৩৩০ এর বেশি আসন। এবার সেই রেকর্ড ভাঙবে বলে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত।

তবে বিজেপি বুথ ফেরত সমীক্ষাকে স্বাগত জানালেও কংগ্রেস ইতোমধ্যে এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। কংগ্রেস হাইকমান্ড কর্মীদের জানিয়েছে, ভোটগণনার আগে বিরোধী শক্তিকে মানসিক চাপে ফেলতেই গণমাধ্যমকে ব্যবহার করছে বিজেপি। বুথ ফেরত সমীক্ষার ফলাফল তেমনই ইঙ্গিত দিচ্ছে। ভোটগণনার দিন কর্মচারীদের শেষ পর্যন্ত গণনা কেন্দ্রে থাকার হুইপ জারি করেছে কংগ্রেস। তৃণমূলসহ ইন্ডিয়া জোটের একাধিক দল একই কথা বলছে। তাদের বক্তব্য, বুথ ফেরত সমীক্ষার ক্ষেত্রেও বিজেপি মিডয়াকে ব্যবহার করেছে। যে ফলাফল দেখানো হচ্ছে, বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com