1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে জাতিসংঘের আহ্বান

  • আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ১০.৪৩ এএম
  • ১৬৯ Time View

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সব সদস্যরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল। স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানের এক সপ্তাহ পর এই আহ্বান জানাল জাতিসংঘের বিশেষজ্ঞ দলটি। খবর রয়টার্স।

জাতিসংঘের ফিলিস্তিন অঞ্চলের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা অ্যালবানিজও রয়েছেন জাতিসংঘের এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটিতে।

সোমবার (৩ জুন) এক বিবৃতিতে বিশেষজ্ঞরা বলেছেন, গত দশকের পর দশক ধরে ফিলিস্তিনের জনগণ তাদের মুক্তি ও স্বাধীনতার দাবিতে যে ন্যায্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এই স্বীকৃতি তাকে আরও গতিশীল করবে।

বিবৃতিতে বিশেষজ্ঞরা আর বলেছেন, ফিলিস্তিন এবং পুরো মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের পূর্বশর্ত হলো রাফায় সামরিক অভিযান বন্ধ করা এবং গাজায় শিগগিরই যুদ্ধবিরতি ঘোষণা করা; আর ফিলিস্তিন এবং ইসরায়েল গত প্রজন্মের পর প্রজন্ম ধরে যে নিরাপত্তাহীনতা, সহিংসতার মুখোমুখী হচ্ছে— তা থেকে বেরিয়ে আসার একমাত্র এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পথ হলো দ্বিরাষ্ট্র সমাধান।

বিশেষজ্ঞরা আরও বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান সেই দ্বিরাষ্ট্র সমাধানেরই প্রাথমিক ধাপ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com