1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

যুদ্ধ থামবে না: নেতানিয়াহু

  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪, ১০.৪৮ পিএম
  • ১৯২ Time View

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় চলমান যুদ্ধ বন্ধে আমি প্রস্তুত নই। তিনি দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া গাজায় যুদ্ধ বিরতির প্রস্তাব ত্রুটিযুক্ত। আজ সোমবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা কমিটির সঙ্গে গোপন বৈঠকের সময় এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম ‘কান’।  নেতানিয়াহু বলেছেন, আমি এই যুদ্ধ বন্ধে প্রস্তুত নই।  

নেতানিয়াহু দাবি করেছেন, বাইডেনের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব ত্রুটিযুক্ত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, বাইডেন যে রূপরেখা উপস্থাপন করেছেন তা পক্ষপাতমূলক। জিম্মিদের ফিরিয়ে আনার উদ্দেশ্যে যুদ্ধ বন্ধ করা হবে এবং এরপর আমরা আলোচনা করব। 

নেতানিয়াহু আরও বলেন, জিম্মিদের ফিরে আনার জন্য আমরা ৪২ দিনের যুদ্ধবিরতিতে যেতে পারি কিন্তু আমরা পুরোপুরি বিজয়ের লক্ষ্য ত্যাগ করব না। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে যুদ্ধবিরতি পরিকল্পনাটি তুলে ধরেন। সেখানে বলা হয়েছে, মোট তিন ধাপে যুদ্ধবিরতি কার্যকর করা হবে, যার প্রথম ধাপ শুরু হবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির মধ্য দিয়ে। 

ওই সময়ে গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সৈন্যদের সরিয়ে নেয়া হবে। দেওয়া হবে মানবিক সহায়তা। একই সঙ্গে হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যে বন্দী এবং জিম্মি বিনিময় হবে বলেও পরিকল্পনায় বলা হয়েছে। 

যুদ্ধবিরতির এই প্রস্তাবে ইসরায়েল রাজি হবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও ইসরায়েলের মন্ত্রিসভার কয়েক জন সদস্য ইতোমধ্যেই প্রস্তাবটির বিপক্ষে অবস্থান নিয়েছেন। আর সর্বশেষ নেতানিয়াহু গাজায় যুদ্ধ থামাতে প্রস্তুত নন বলে জানালেন। 

গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলে। এতে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com