1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

প্রথম নারী প্রেসিডেন্ট পেল মেক্সিকো

  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪, ২.৩৭ পিএম
  • ২২০ Time View

মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লডিয়া শেনবাউম। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেল উত্তর আমেরিকা এই দেশটি।

সোমবার (৩ জুন) মেক্সিকোর সরকারি নির্বাচনী কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে  বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রাথমিক ফলাফলে দেখা গেছে, নির্বাচনে ৫৮ শতাংশ থেকে ৬০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন ক্ষমতাসীন মরেনা পার্টির প্রার্থী ক্লডিয়া শেনবাউম। নির্বাচনে তিনি প্রধান প্রতিদ্বন্দ্বী জোসিটল গালভেচুভ গালভেজের থেকে ৩০ শতাংশের বেশি ভোট পেয়েছেন।

সমর্থকদের প্রত্যাশা প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের যোগ্য উত্তরসূরী পেতে যাচ্ছে মেক্সিকো। এরইমধ্যে ক্লডিয়া দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিজয়ী ভাষণে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি আপনাদের হারতে দিব না।’

রোববার প্রেসিডেন্টের পাশাপাশি মেক্সিকোর কংগ্রেসের সব সদস্য, আটটি রাজ্যের গভর্নর এবং মেক্সিকো সিটির সরকার প্রধানকে নির্বাচন করতেও ভোট দিয়েছেন ভোটাররা।

নির্বাচনে সহিংসতার সঙ্গে ভোটের প্রচারেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সহিংসতায় মেক্সিকোজুড়ে অন্তত ২০ জনের বেশি প্রার্থী নিহত হয়েছেন। যদিও বেসরকারি সমীক্ষা এই সংখ্যা ৩৭ বলেছে।

ক্লডিয়া শেনবাউম একজন সাবেক বিজ্ঞানী যিনি ২০১৮-২৩ সাল পর্যন্ত মেক্সিকো সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের ক্ষমতাসীন দলের প্রার্থী।

সংবিধানে এক মেয়াদের বাধ্যবাধকতার জন্য বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। ক্লডিয়া শেনবাউম আগামী ১ অক্টোবর থেকে ছয় বছরের জন্য দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com