1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Title :
কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিম্ন এলাকা হবিগঞ্জে খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ব্যাপক ক্ষতি সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন

নিরপেক্ষ আম্পায়ারের দাবি পূরণ হলো অবশেষে

  • আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ১২.২২ পিএম
  • ১৪৩ Time View

করোনা ভাইরাসের বৈশ্বিক সংক্রমণের কারণে ভ্রমণ সীমাবদ্ধতা থাকায় দ্বিপাক্ষিক সিরিজগুলোতে নিরপেক্ষ আম্পায়ারের নিয়ম তুলে দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

যদিও স্থানীয় আম্পায়াররা অনেক সিরিজেই বিতর্কিত সব সিদ্ধান্ত নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। চলতি দক্ষিণ আফ্রিকা সফরে স্থানীয় আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের বলি হতে হয়েছে টাইগারদের। এমন অবস্থায় নিরপেক্ষ আম্পায়ার ব্যবস্থা ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। অবশেষে তার দাবি পূরণ হয়েছে।

আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, প্রতি টেস্টে একজন করে নিরপেক্ষ ও স্থানীয় আম্পায়ার মাঠে দায়িত্ব পালন করবেন। সেই সঙ্গে টিভি আম্পায়ারও থাকবেন নিরপেক্ষ। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন স্থানীয় কেউ। ম্যাচ রেফারিরও দায়িত্ব পালন করবেন নিরপেক্ষ একজন। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যথারীতি থাকছেন স্থানীয় আম্পায়ার ও ম্যাচ রেফারিরা। আইসিসির বোর্ড সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com