1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৯

  • আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪, ১১.১৬ এএম
  • ১৮৫ Time View

রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির জনসংযোগ শাখা থেকে আজ শনিবার (১ জুন) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে পরের ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের হেফাজত থেকে তিন হাজার ৫৫০ পিস ইয়াবা, ৪৫ গ্রাম হেরোইন, ৪১ কেজি ৬৯০ গ্রাম গাঁজা ও ৩৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com