1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

মহারাষ্ট্রে তাপমাত্রা ৫৬ ডিগ্রি সেলসিয়াস

  • আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪, ১০.৫২ পিএম
  • ১৭৫ Time View

দুদিন আগেই ভারতের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছিল দিল্লি। রাজধানীর তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৫২ দশমিক ৩ ডিগ্রিতে। এবার দিল্লির রেকর্ড ভেঙে ফেলল মহারাষ্ট্র। বৃহস্পতিবার (৩০ মে) রাজ্যের নাগপুরের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৫৬ ডিগ্রি সেলসিয়াসে। ভারতের ইতিহাসে এটাই এখনও পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা এবং পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা থেকে মাত্র শূন্য দশমিক ৭ ডিগ্রি কম।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ভারতের আবহাওয়া দপ্তর নাগপুরে চারটি স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র তৈরি করেছে। তার একটিতেই তাপমাত্রার পারদ ওঠে ৫৬ ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি রাজ্যের সোনেগাঁওয়ে ৫৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যদিও তাপমাত্রার এই রিপোর্ট একেবারে সঠিক বলে মানতে রাজি নন বিশেষজ্ঞরা।

আঞ্চলিক আবহাওয়া দপ্তরের কর্মকর্তাদের দাবি, ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলেই স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সেন্সরে গোলযোগ দেখা যাচ্ছে। ফলে তাপমাত্রার পারদ যা দেখাচ্ছে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার।

এখনও পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে। ১৯১৩ সালের ১০ জুলাই সেখানে তাপমাত্রা পৌঁছেছিল ৫৬ দশমিক ৭ ডিগ্রিতে। 

প্রসঙ্গত, ভারতে ২৪ ঘণ্টায় তাপপ্রবাহে অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিহারেই মারা গেছে ১৬ জন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com