1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জেএমআই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্যেষ্ঠ সাংবাদিক রুমন, শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া দিনাজপুর হলি ল্যান্ড কলেজে জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান দুই সাংবাদিক কারাগারে, ভূঞাপুরে সাংবাদিকদের ফাঁসাতে প্রতারক চক্রের মিথ্যা মামলা

দর বৃদ্ধির শীর্ষে শমরিতা হসপিটাল

  • আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪, ৪.৩৩ পিএম
  • ১৯০ Time View

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে ৩১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে শমরিতা হসপিটাল লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, এদিন শমরিতা হসপিটালের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ৫৪ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাভেলো আইসক্রিমের শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৩ দশমিক ৫৩ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

তালিকায় উঠে আসা কোম্পানিগুলো- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৪৪ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ২ দশমিক ৯৭ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ২ দশমিক ২৩ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ২ দশমিক ২৩ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ২ দশমিক ১১ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ১ দশমিক ৯৮ শতাংশ এবং ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ১ দশমিক ৮৫ শতাংশ দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com