1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Title :
কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিম্ন এলাকা হবিগঞ্জে খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ব্যাপক ক্ষতি সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন

বদলে যেতে পারে এশিয়া কাপের ভেন্যু!

  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ৫.১০ পিএম
  • ১৭৫ Time View
Asia-cup

করোনার থাবায় ২০২০ সালের এশিয়া কাপ পিছিয়ে দেয়া হয় এক বছর। কিন্তু বছর পেড়িয়েও নির্ধারিত সময়ে আশার আলো দেখতে ব্যর্থ হয় টুর্নামেন্টটি। কারণ সেই করোনা ভাইরাসই! মরণব্যাধি এই ভাইরাসের কারণে পরবর্তীতে আরও এক বছর পিছিয়ে দেয়া হয় এশিয়ার শ্রেষ্ঠত্ব লড়াইয়ের এই টুর্নামেন্টটি।

২০২২ সালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় এশিয়া কাপ নিয়ে ইতিবাচক পথেই হাঁটছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে টুর্নামেন্ট শুরুর ঠিক দুই মাস আগে আবারও অনিশ্চয়তার মুখে পড়তে হচ্ছে এশিয়া কাপকে। এবার অবশ্য কারণ করোনা ভাইরাস নয়, বরং আয়োজক দেশের ভয়াবহ আর্থিক সংকট।

২৭ আগস্ট থেকে শ্রীলঙ্কায় পর্দা ওঠার কথা এশিয়া কাপের। কিন্তু আয়োজক দেশটি ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে । ১৯৪৮ সালে স্বাধীনতার পর এবারই সবচেয়ে কঠিন সংকটের মোকাবেলা করতে হচ্ছে ভারত মহাসাগরের দ্বীপদেশটিকে।

দেশটির জনগণ এখন ভয়াবহ মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি ও উচ্চমূ্ল্য, দিনে দীর্ঘসময়ের লোডশেডিংয়ে নাকাল। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কাতে এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এছাড়া জুন-জুলাইয়ে ঘরের মাঠে পাকিস্তান ও অস্ট্রেলিয়া সিরিজ নিয়েও শঙ্কায় পড়েছে এসএলসি। বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, বর্তমান পরিস্থিতিতে ভিন্ন ভেন্যুতে আয়োজন করা হতে পারে এশিয়া কাপ। আজ দুবাইতে এই বিষয়ে নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ভারত-পাকিস্তানের রাজনৈতিক অবস্থার কারণে এই দুই দেশে এশিয়া কাপ আয়োজন করা হচ্ছে না অনেকটাই নিশ্চিত। এই পরিস্থিতিতে এসিসি বিকল্প হিসেবে আরব আমিরাত বা বাংলাদেশকেও ভাবতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com