1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে এমএল ডাইং সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে শ্যামপুর সুগার মিলস সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন কালিয়ায় পৃথক অভিযানে ২৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ, মোবাইল কোর্টে জরিমানা ভৈরব স্টেশনে ট্রেন থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ২০২৬-২৭ করবর্ষের অনলাইন রিটার্ন কার্যক্রম শুরু করল এনবিআর

প্রস্রাবে ইনফেকশন সারানোর ঘরোয়া উপায়

  • আপডেট : বুধবার, ২২ মে, ২০২৪, ২.৩৮ পিএম
  • ২২০ Time View

গরমে একটি সাধারণ সমস্যা প্রস্রাবে ইনফেকশন বা ইউটিআই। বিশ্বজুড়ে এ রোগীর সমস্যা দিন দিন বাড়ছে। তাই আসুন জেনে নিই, ঘরোয়া উপায়েই প্রস্রাবে ইনফেকশন সারানোর কিছু বিশেষ উপায়।

ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে যখন মূত্রনালির নিম্নাংশ আক্রান্ত হয় তখন চিকিৎসাশাস্ত্রে এই পরিস্থিতিকে বলা হয় মূত্রথলির সংক্রমণ বা সিস্টাইটিস আর মূত্রনালির ঊর্ধ্বাংশ আক্রান্ত হলে তাকে কিডনির সংক্রমণ বা পায়েলোনেফ্রাইটিস বলে ধরে নেন বিশেষজ্ঞরা। নারী কিংবা পুরুষ উভয়ই এই রোগে আক্রান্ত হতে পারে।

আমেরিকান হেলথ লাইনের একটি প্রতিবেদন থেকে জানা যায়, পুরুষের তুলনায় নারীরা প্রস্রাবের সংক্রমণে বেশি ভোগেন। কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, নারীদের মূত্রনালীর যে টিউব মূত্রাশয় থেকে প্রস্রাব বহন করে তা পুরুষের মূত্রনালী থেকে ছোট। তাই মূত্রনালী আর মূত্রাশয়ের দূরত্ব নারীদের কম হওয়ায় সহজে ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে পড়ে।

প্রস্রাবের সংক্রমণের কারণ হিসেবে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, যৌনকর্ম, বয়স, ডায়াবেটিস, গর্ভকালীন সময়কেও দায়ী করেছেন চিকিৎসকরা। ইউটিআই ইনফেকশনের শিকার হলে রোগীর মধ্যে বেশকিছু লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে। যেমন প্রস্রাবে জ্বালাপোড়া, প্রস্রাবের রাস্তায় চুলকানি হওয়া, তলপেটে ব্যথা, প্রস্রাব করতে অসুবিধা অনুভব করা, বারবার অল্প পরিমাণে প্রস্রাব হওয়া, প্রস্রাবে অস্বাভাবিকভাবে প্রচণ্ড চাপ অনুভব করা, দুর্গন্ধময় ঘোলাটে প্রস্রাব হওয়া ইত্যাদি।

এসব লক্ষণ স্পষ্ট হয়ে উঠলে বিচলিত না হয়ে প্রস্রাবে ইনফেকশন সারাতে বাড়িতেই কিছু নিয়ম মেনে চলতে পারেন। যেমন-

১। প্রথমেই যে কাজটি করবেন তাহলো বেশি বেশি পানি করা। কারণ ইউটিআইয়ের অন্যতম একটি কারণ হলো শরীরে পানির অভাব বা ডিহাইড্রেশন।

২। প্রস্রাবে ইনফেকশন থেকে প্রাকৃতিকভাবে মুক্ত হতে ফ্লুইডযুক্ত তরল খাবার খান। রঙিন ফলে প্রচুর পরিমাণে ফ্লুইড থাকে।

৩। ভিটামিন সি সমৃদ্ধ খাবার দারুণ কাজ করে প্রস্রাবের সংক্রমণের বিরুদ্ধে। বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন সি শুধু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাই বাড়ায় না, ক্ষতিকর ব্যাকটেরিয়াও ধ্বংস করে। নিয়মিত ভিটামিন সি খাওয়ার অভ্যাসে প্রস্রাব বেশি পরিমাণে অ্যাসিডিক হয়ে ওঠে যা প্রস্রাবে ইনফেকশন তৈরি করা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে।

৪। ক্র্যানবেরি ফল ও ফলের জুস ভালো কাজ করে প্রস্রাবে ইনফেকশন মুক্তিতে। প্রোবায়োটিক খাবারও এ সমস্যা দূর করতে কার্যকরী। দই প্রোবায়োটিকসমৃদ্ধ খাবার। এ খাবার গ্রহণে শরীরে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ে।

৫। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চললে প্রস্রাবের সংক্রমণ অনেকটাই কমে আসে। এরজন্য প্রথমে যে কাজটি করবেন বেশি সময় ধরে প্রস্রাবের বেগ আটকে রাখবেন না। পাশাপাশি প্রস্রাবের সংক্রমণ কমাতে টয়লেট ব্যবহারে সচেতনতা ও ব্যক্তিগত অঙ্গের পরিষ্কার- পরিচ্ছন্নতা নিশ্চিত করুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com