1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে হা ওয়েল টেক্সটাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ডেসকো প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ডরিন পাওয়ার দিনাজপুরের বীরগঞ্জ পুলিশ এক রাতে ৬ চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে সরকার গতানুগতিক ধারায় চলছে না- আসাদুল হাবিব দুলু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর এমটিও নিয়োগ ২০২৬: সম্পন্ন হলো ভাইভা ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনারদের জন্য বিশেষ মোবাইল প্যাকেজ এনেছে বাংলালিংক চামড়া শিল্পের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের ২,০০০ কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমে অংশগ্রহণকারী হিসেবে চুক্তি স্বাক্ষর করল ট্রাস্ট ব্যাংক পিএলসি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬ সিরাজগঞ্জে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ

ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য চেয়েছে অধিদফতর

  • আপডেট : শনিবার, ১৮ মে, ২০২৪, ৫.২৩ পিএম
  • ২৪৩ Time View

মাদ্রাসা থেকে স্কুল-কলেজে যোগদান করা ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর। আগামী ৩০ মে-র মধ্যে অধিদফতরের নির্ধারিত ই-মেইলে অথবা ফোন নম্বরে তথ্য পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) মাদ্রাসা শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু নঈমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন এমপিওভুক্ত মাদ্রাসা থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের নিয়ন্ত্রণাধীন এমপিওভুক্ত স্কুল বা কলেজে যোগদান করা শিক্ষকদের তথ্য বর্তমান এমইএমআইএস সফটওয়্যারে কারিগরি ত্রুটির কারণে এপিআই-এর মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের নিয়ন্ত্রণাধীন ইএমআইএস সফটওয়ারে পাঠানো যাচ্ছে না।

এ অবস্থায় যেসব শিক্ষক এরইমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের নিয়ন্ত্রণাধীন ইএমআইএস সফটওয়্যারে অনলাইনে আবেদনের জন্য এমইএমআইএস সফটওয়্যার থেকে ইনডেক্স কর্তন করেছেন, সেসব শিক্ষককে আগামী ৩০ মে-র মধ্যে উল্লিখিত ই-মেইল বা ফোন নম্বরে তথ্য পাঠানোর জন্য বলা হলো।

তথ্য পাঠানোর ই-মেইল: memis.cell@gmail.com

ফোন নম্বর: ০২-৪১০৩০১৯৩, ০২-৪১০৩০১৯৪

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com