1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

আমরা যেন নিজেদের শত্রু নিজেরা না হই

  • আপডেট : শনিবার, ১৮ মে, ২০২৪, ১১.৩৫ এএম
  • ১৭৩ Time View

নিজেদের শত্রু নিজেরা না হতে দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভায় নেতাকর্মীদের হুঁশিয়ার করেন তিনি।  

ওবায়দুল কাদের বলেন, ‘উপজেলা নির্বাচনে যারা নির্দেশ অমান্য করে অংশ নিয়েছে তারা সবাই শাস্তি পাবে। দল করলে দলের শৃঙ্খলা নির্দেশ মেনে চলতে হবে। নিজেদের শত্রু যে নিজেরা না হই।’

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান আওয়ামী লীগের নেতাকর্মীদের গুম-হত্যা করেছিলেন বলে অভিযোগ তোলেন সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর ১১ হাজার স্বাধীনতা বিরোধীকে জেলখানা থেকে মুক্তি দিয়েছিলেন।’

২৮ অক্টোবর পালিয়ে গিয়ে যাওয়া মির্জা ফখরুল বেশামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগকে আক্রমণ করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমি তাকে বলতে চাই, নেতাকর্মীদের মুক্তির কথা বলতে আপনার লজ্জা করে না? কথায় কথায় গুম-খুনের অভিযোগ তোলেন।’

‘তিনি (ফখরুল) বলেন আমাদের নাকি পার্শ্ববর্তী দেশ নিয়ন্ত্রণ করে। কিন্তু জেনে রাখবেন, শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের জনগণ ও সংবিধান নিয়ন্ত্রণ করে,’ যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনপি বিদেশি শক্তির ওপর ভর করে জোর গলায় কথা বলছে বলে দাবি ওবায়দুল কাদেরের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com