1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Title :
দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই

আওয়ামী লীগ কারও দয়ায় ক্ষমতায় আসেনি

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৯.৫৪ পিএম
  • ২৩০ Time View

আওয়ামী লীগ কারও দয়াদাক্ষিণ্যে ক্ষমতায় আসেনি দাবি করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, জনগণের ভালোবাসা ও ভোটে আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছে। সামনেও এর ব্যতিক্রম ঘটবে না বলেও জানান তিনি।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সেমিনারে এসব কথা জানান মন্ত্রী।

তিনি জানান, একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের বক্তব্য, আওয়ামী লীগ নাকি দয়াদাক্ষিণ্যে ক্ষমতায় এসেছে। কিন্তু একমাত্র আওয়ামী লীগই কখনো কারও দয়ায় ক্ষমতায় আসেনি। দেশের উন্নয়ন সাধনের মাধ্যমে জনগণের ভোটে দেশ শাসন করছে দলটি।

গঙ্গা চুক্তি, সিট মহল বিনিময়সহ বেশ কিছু কাজ আওয়ামী লীগ সরকারের মাধ্যমেই হয়েছে বলেও জানান বস্ত্র ও পাটমন্ত্রী।

তিনি বলেন, যার এক কান কাটা, তিনি হাঁটেন রাস্তার কিনার দিয়ে আর যার দুই কানই কাটা তিনি রাস্তার মধ্য দিয়ে হাঁটেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘মির্জা সাহেব যা বলবেন, তা বুঝে বলবেন। কারণ, ইট মারলে পাটকেলটিও খেতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে নানক বলেন, ‘আন্তর্জাতিক মোড়লরা বাংলাদেশের স্বাধীনতা মানতে না পেরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিলো। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন ছিলো সাহসী সিদ্ধান্ত। আর জিয়াউর রহমান শেখ হাসিনা যাতে দেশে ফিরতে না পারেন সেই ষড়যন্ত্র করেছিলেন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com