1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Title :
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি, ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ আইন-শৃঙ্খলার অবনতি, বিচারে দীর্ঘসূত্রিতা ও বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়- সিআইপিজি আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তাদের অভিমত টাঙ্গাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন; চাঁদাবাজদের আতঙ্কে জুট মিল ম্যানেজারের মৃত্যু নিয়ে তোলপাড়! স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ঢাকা অঞ্চলের নির্বাচিত শাখা প্রধানদের নিয়ে বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত

ঈদের পর থেকে শনিবার ক্লাস করতে হবে না

  • আপডেট : রবিবার, ১২ মে, ২০২৪, ২.৪৪ পিএম
  • ২১০ Time View

ঈদুল আজহার পর মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার ক্লাস নিতে হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রোববার (১২ মে) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণার পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার ছুটি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‌‌‘আমরা এ বিষয়ে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেব। বর্তমান পাঠ্যক্রমে শিক্ষার্থীদের বাড়ির কাজ করতে, একটি নির্দিষ্ট সময় দেয়ার জন্য শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত দেয়া হয়েছিল। আরও কিছু বিষয় ছিল। যেহেতু আমরা প্রায় ৯টি কর্মদিবস পাইনি সেহেতু আমরা চেষ্টা করছি, শনিবারে স্কুল খোলা রাখার মাধ্যমে সেই কর্মদিবসগুলো যেন আমরা পাই। সেজন্য এ ব্যবস্থা। তবে এটা সাময়িক।’

মন্ত্রী আরও বলেন, এটা স্থায়ী কোনো সিদ্ধান্ত না। আমরা অবশ্যই চাই, শিক্ষকদের একটা নির্দিষ্ট সময়ে বিশ্রাম দেয়ারও প্রয়োজন আছে। আবার শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে। শিক্ষার্থীরা বাড়ির কাজ যথাসাধ্য করছে কি না- সেটা দেখার বিষয় আছে। অতিমাত্রায় চাপের মধ্যে সবদিন শ্রেণিকক্ষে পাঠদান করার ক্ষেত্রে যে খুব বেশি ভালো ফল হবো, তা না। এটা সাময়িক বিষয়। আশা করছি, ঈদুল আজহার পরে হয়তো বা এটা চলমান রাখতে হবে না, আশা করছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com