শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে তারেক রহমান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় প্রবেশে সীমাবদ্ধতা রূপগঞ্জে প্রয়াত যুবদল নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া`র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত ১৭ বছরের জটিলতা কাটাতে কাজ করবে সরকার: এ্যানি ঈদে নিরাপদ ট্রেনযাত্রা নিশ্চিত করতে ব্যবস্থা: রেলপথমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন স্পিকার ও ডেপুটি স্পিকার শুরু হলো ঈদ ফেরত যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ঈদ উপলক্ষে মহাসড়কে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা এমটবের নির্বাচিত সভাপতি রবি আজিয়াটার এমডি জিয়াদ সাতারা জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর করার আহ্বান তারেক রহমান-এর

কমরেড হায়দার আকবর খান রনোর মৃত্যুতে ৫ দলীয় বাম জোটের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৩২৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড এম এ সামাদ ও ৫ দলীয় জোটের নেতৃবৃন্দ আজ ১১ মে ২০২৪ গণমাধ্যমে প্রকাশের জন্য এক বিবৃতি দেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতা যুদ্ধের অগ্রণী সৈনিক, প্রবীণ বামপন্থী তাত্ত্বিক ও লেখক কমরেড হায়দার আকবর খান রনোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা জানিয়েছেন এবং তার পরিবার স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ  বলেন, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, শিক্ষা আন্দোলন, শ্রমিক আন্দোলন সহ জনজীবনের সমস্ত সংগ্রামে তার উজ্জ্বল উপস্থিতি বাংলাদেশের সংগ্রামী জনগণের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

নেতৃবৃন্দ  আরও বলেন, তাঁর স্বপ্ন ছিল শোষণহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। তাঁর মৃত্যুতে দেশ একজন বরেণ্য দেশপ্রেমিক সাহসী বামপন্থী নেতা ও মুক্তিযোদ্ধাকে হারালো। তাঁর শোক সন্তপ্ত পরিবার, স্বজন, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে আরও স্বাক্ষর করেন ৫ দলীয় বাম জোটের শরিক দল বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্র এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বিধান দাস, বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড শাহীন আহমেদ, ন্যাশনাল আওয়ামী পার্টি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি তালেবুল ইসলাম, বাংলাদেশের সমতা পার্টি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড সামসুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির  সাধারণ সম্পাদক ও ৫ দলীয় বাম জোটের পরিচালনা কমিটির সদস্য কমরেড সাহিদুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS