1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Title :
সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের পর মুখ খুলল ফিফা মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি

তাইজুলের বোলিংয়ে প্রথম দিন ভাগাভাগি বাংলাদেশের

  • আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ১০.৪২ এএম
  • ১৬২ Time View
taijul

ডিন এলগার-কেগান পিটারসেন এবং টেম্বা বাভুমার হাফ সেঞ্চুরিতে পুরো দিনটা হওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। তবে সেটা হতে দেননি তাইজুল ইসলাম এবং খালেদ আহমেদ। তাদের দুজনের দারুণ বোলিংয়ে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে সমানে সমানে লড়েছে বাংলাদেশ। প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ২৭৮ রান।

পোর্ট এলিজাবেথে টস জিতে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকাকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ডিন এলগার এবং সারেল এরউই। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৫২ রান। খালেদ আহমেদের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দেন এরউই। বাঁহাতি এই ব্যাটার ২৪ রানে আউট হলে ভাঙে তাদের উদ্বোধনী জুটি।

যদিও ম্যাচের তৃতীয় ওভারেই ফিরতে পারতেন এরউই। খালেদের বলে লেগ বিফোর উইকেটের রিভিউ নিতে দেরি করায় মাত্র ৪ রানে বেঁচে যান বাঁহাতি এই ব্যাটার। এরপর কেগান পিটারসেনকে নিয়েও পঞ্চাশ রানের জুটি গড়েন এলগার। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। যা তার টানা তৃতীয় হাফ সেঞ্চুরি। ডারবান টেস্টের দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি পেয়েছিলেন এলগার। লাঞ্চ থেকে ফিরেই সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। তাইজুল ইসলামের অফ স্টাম্পের বাইরের বলে লিটনকে ক্যাচ দিয়ে ৭০ রানে ফিরেছেন এলগার।

প্রোটিয়া অধিনায়ক ফেরার পর হাফ সেঞ্চুরি পেয়েছেন পিটারসেনও। যদিও হাফ সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। তাইজুলের গুড লেংথ বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে ৬৪ রানে ফিরেছেন তিনি। যদিও শুরুতে আম্পায়ার আউট দেননি। পরবর্তীতে রিভিউ নিয়ে তাকে ফেরায় বাংলাদেশ।

চা বিরতি থেকে ফিরে দারুণ জুটি গড়েন রিকেলটন এবং টেম্বা বাভুমা। তারা দুজনে মিলে যোগ করেন ৮৩ রান। তবে শেষ বিকেলে ৪২ রান করা রিকেলটনকে ফিরিয়ে তাদের দুজনের ভাঙেন। যদিও শুরুতে আউট দেননি আম্পায়ার এরাসমাস। পরবর্তীতে রিভিউ নিয়ে তাকে ফেরায় বাংলাদেশ। রিকেলটনের বিদায়ের পর আউট হয়েছেন বাভুমাও। খালেদের বলে স্লিপে দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন ডানহাতি এই ব্যাটার। শেষ বিকেলে ফেরার আগে করেছেন ৬৭ রান। শেষ বিকেলে অবশ্য আর কোনো উইকেট তুলতে পারেনি বাংলাদেশের বোলাররা। সফরকারীদের হয়ে তাইজুল তিনটি এবং খালেদ দুটি উইকেট নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com