1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

ইউসিবি তাকওয়া গ্রোথ ফান্ডের ট্রাস্ট ডিড স্বাক্ষর

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ৬.৫৫ পিএম

আরও একটি বে-মেয়াদী (Open-End) মিউচুয়াল ফান্ড  আনতে যাচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ‘ইউসিবি তাকওয়াহ গ্রোথ ফান্ড’ নামের এই ফান্ডটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিটির দ্বিতীয় ওপেন এন্ড ফান্ড। আলোচিত ফান্ডটির প্রাথমিক আকার হবে ৩৫ কোটি টাকা।

ইউসিবি তাকওয়াহ গ্রোথ ফান্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড। এ লক্ষ্যে গতকাল বুধবার (২২ ডিসেম্বর) প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি সই হয়েছে। রাজধানীর গুলশানে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের কার্যালয়ে এই চুক্তি সই হয়।

সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের কোম্পানি সেক্রেটারি মোঃ মিজানুর রহমান এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম রাশেদুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ট্রাস্ট ডিডে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Theme Customized BY CreativeNews