1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিককে খুন, ৭ বছর পর আসামি গ্রেপ্তার

  • আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ৯.২৭ পিএম
  • ২৬৪ Time View

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: সাত বছর আগে কিশোরগঞ্জে হত্যা মামলার এক নারী আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারী থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার লাইলী (২৫) ময়মনসিংহের নান্দাইল থানার বীর কামাটখালী এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

শুক্রবার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, হত্যা মামলার ওয়ারেন্ট ও চার্জশিটভুক্ত পলাতক আসামি লাইলী চট্টগ্রামের হাটহাজারী এলাকায় লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারীর পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি জানান, ২০১৫ সালে কিশোরগঞ্জের সদর থানা এলাকায় ১২ সদস্যের ডাকাত দল একটি বাড়িতে ডাকাতি করতে যায়। বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করার পর তারা জানতে পারে বাড়ির মালিক বাসায় একা থাকে। এ সুযোগে তারা বাড়ির মালিককে হত্যা করে লাশ লুকানোর চেষ্টা করে। এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় মামলা হলে কয়েকজন ডাকাত সদস্যকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হলেও মামলার অন্যতম আসামি লাইলী অধরাই থেকে যায়। ৭ বছর দরে লায়লী চট্টগ্রামেই আত্মগোপনে ছিল।

র‌্যাবের মতে, গ্রেপ্তারের পর লাইলী স্বীকার করেছেন তিনি ওই ডাকাত দলের একজন সক্রিয় সদস্য ও সেদিনের ডাকাতি, হত্যা করে লাশ গুমের ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন।

আসামি লাইলীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com