আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও ডিভিডেন্ড (লভ্যাংশ)। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত সময়ের অনিরীক্ষিত এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ ও ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো-
সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি: কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আজ ৭ মে, ২০২৪ তারিখ দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
আইএফআইসি ব্যাংক পিএলসি: কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আজ ৭ মে, ২০২৪ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
এনআরবি ব্যাংক লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আজ ৭ মে, ২০২৪ তারিখ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আজ ৭ মে, ২০২৪ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ব্র্যাক ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আজ ৭ মে, ২০২৪ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সিটি ব্যাংক পিএলসি: কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আজ ৭ মে, ২০২৪ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।