1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শ্যামল

  • আপডেট : সোমবার, ৬ মে, ২০২৪, ৯.৫৮ পিএম
  • ৩৭১ Time View

হাতীবান্ধা প্রতিনিধি: লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিয়েছেন আবু বক্কর সিদ্দিক শ্যামল।

সোমবার (০৬ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণা করে। গত ৩ এপ্রিল লালমনিরহাট জেলা পরিষদের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই উপনির্বাচনে আবু বক্কর সিদ্দিক শ্যামল নির্বাচিত হন। আবু বক্কর সিদ্দিক শ্যামল লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোতাহার হোসেনের এপিএস ছিলেন এবং হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি জেলা পরিষদ নির্বাচনের জন্য ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন এবং লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com