1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

শেয়ারবাজারে বিএনবি সিকিউরিটিজ উল্লেখযোগ্য ভূমিকা রাখার আশ্বাস- সিওও আবু ফারাহ্

  • আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ৮.৪১ পিএম
  • ২১৭ Time View

পুঁজিবাজারে বিনিয়োগের একটি প্রধান শর্ত একটি ভালো ব্রোকারেজ হাউস। বিনিয়োগের পরিবেশ, লেনদেনের স্বচ্ছতা, গ্রাহক সেবার মান, ব্যবসায়িক অভিজ্ঞতা, বিনিয়োগকারীরা যে হাউজে ট্রেড করবেন সে হাউসের ব্যবসায়িক সুনাম। সবকিছুই বিবেচনায় রেখে বিনিয়োগকারিরা একটি ব্রোকারেজ হাউস সব সময়ই পছন্দ করে থাকেন।

তেমনি নতুন ব্রোকারেজ হাউজ বিএনবি সিকিউরিটিজ লিমিটেডের লেনদেন কার্যক্রম শুরু হয়েছে। তেমনি রোববার থেকেই এই ব্রোকারেজ হাউজে শেয়ার কেনা-বেচা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আবু ফারাহ্ মো. ইকবাল।
তিনি বলেন, বিএনবি সিকিউরিটিজ লিমিটেডের লেনদেন শুরু হয়েছে বিষয়টি নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত। আমরা গ্রাহকের অর্থের সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার প্রয়াস নিয়ে কাজ করবো। আশা করছি, দেশের পুঁজিবাজারে বিএনবি সিকিউরিটিজ লিমিটেড উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
জানা গেছে, ব্রোকারেজ হাউজটিকে স্টক ব্রোকার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তিন ডিজিটের আইডি এবং ছয় ডিজিটের নম্বর দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ৪ সেপ্টেম্বর ৫৫টি ব্রোকারেজ হাউজ বা ট্রেককে (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) লাইসেন্স দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

গত ২০ জানুয়ারি আরও তিনটি ব্রোকারেজ হাউজ অনুমোদন পাওয়ায় এখন এ তালিকা বেড়ে হয়েছে ৫৮টি। এতে ডিএসই’র সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ বা ট্রেকের সংখ্যা দাঁড়াচ্ছে ২৮৩টিতে। নতুন ট্রেকগুলোর মধ্যে ইতিপূর্বে কয়েকটি প্রতিষ্ঠান লেনদেন কার্যক্রম শুরু করেছে।

জানা গেছে, রাজধানীর ধানমন্ডির সোবহানবাগের নাভানা নিউবুরী প্যালেসের সপ্তম তলায় বিএনবি সিকিউরিটিস লিমিটেডের অফিস। সেখান থেকেই প্রতিষ্ঠানটি লেনদেন কার্যক্রম চালাবে। এছাড়া মতিঝিল অফিস থেকেও শেয়ার কেনা-বেচা হবে। প্রতিষ্ঠানটির ট্রেক নাম্বার ২৭১ এবং ডিপি ৬৩১০০। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্বে রয়েছেন মো. আসাদুজ্জামান আল-মাসুম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com