1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধি শীর্ষে মীর আক্তার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক মাধবপুরে মহাসড়ক দখল করে রিক্সার দাপট যানজটে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর আইএফআইসি ব্যাংক ও আকিজ রিসোর্স এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি স্বাক্ষর দারাজ ৫.৫ মেগা ইদ সেল: গিভঅ্যাওয়ে ও বিশেষ সব অফারে এই ঈদে দারাজের দারুণ চমক ডাসকো ফাউন্ডেশনের ‘সাওয়াব’ প্রকল্প উদ্বোধন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময়  ও শিক্ষা বিষয়ক ক্যাম্পেইন, খাদ্য বিতরণ

হাতীবান্ধায় নির্বাচনী সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী সহ আহত ১০

  • আপডেট : শনিবার, ৪ মে, ২০২৪, ৫.২৭ পিএম
  • ২৯২ Time View

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যান প্রার্থী সীমা সহ অন্তত ১০ জন আহত হয়েছে। 

গতকাল গভীর রাত পর্যন্ত উপজেলার মেডিকেল মোড়ে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু ও পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল আলম সাদাত এর সহধর্মিণী আনারস প্রতীকের প্রার্থী শাহানা ফেরদৌসী সীমার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার সাতটার দিকে হাফিজুল নামে লিয়াকত হোসেন বাচ্চুর এক সমর্থক হ্যান্ড মাইক দিয়ে সীমার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশালীন কথা বলার সময় সীমার স্বামী ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাদাত ও তার সমর্থকদের সামনে পড়ে। সেসময় হাফিজুল তার ভুল স্বীকার করলে তাকে কানেধরে উঠবস করায় সীমার লোকজন। পরে কাপ-পিরিচ মার্কার সমর্থক হাফিজুল মেডিকেল ভর্তি হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করে। এতে আনারস প্রতীকের প্রার্থী শাহানা ফেরদৌসী সীমার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠে। তবে সীমা ও তার আহত সমর্থকদের মেডিকেলে চিকিৎসা নিতে দেখা যায়।

গণমাধ্যমকর্মীরা ভিডিও করতে গেলে কিছুদিন আগের মাদক মামলার জেলখাটা আসামী কাপ-পিরিচ মার্কার সমর্থক মোতাহার কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি হাসান মাহমুদের মোবাইল ছিনিয়ে নেয় এবং মারধর করে। 

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত বলেন, খবর পেযে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনা হয়। অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com