1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

কুড়িগ্রামে মহান মে দিবস পালিত

  • আপডেট : বুধবার, ১ মে, ২০২৪, ৫.০২ পিএম
  • ৩৭৫ Time View

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে “মহান মে দিবস-২০২৪” এর শুভ উদ্বোধন এবং কুড়িগ্রাম কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে সকাল ১০:৩০ ঘটিকায় একটি বর্ণাঢ্য র‌্যালি কুড়িগ্রাম কলেজ মোড় স্বাধীনতার বিজয়স্তম্ভ হতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে শাপলা চত্বর কেন্দ্রীয় শহীদ মিনার শেষ হয়। কুড়িগ্রামের জেলা পর্যায়ে ও সকল থানা পর্যায়ে মহান মে দিবসে সর্বাত্মক বহুমাত্রিক পুলিশী নিরাপত্তা সেবা নিরিবিচ্ছিন্নভাবে নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল, বীর মুক্তিযোদ্ধা এসএম হারুন অর রশিদ লাল, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসিলাম সহ জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও সংস্থার নেতৃবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তাগন মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ভূমিকার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। বক্তাগণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মালিক শ্রমিক বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com