1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

গাইবান্ধায় হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১১.২১ এএম
  • ১৫৮ Time View

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় হিটস্ট্রোকে জহুরুল ইসলাম (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলায় অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির (৪০ দিনের) শ্রমিক সর্দার ছিলেন। 

সোমবার (২৯ এপ্রিল ) রাত ৯ টার দিকে ওই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন  সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরঞ্জন কুমার।  এর আগে দুপুরে উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাঁও মাঠের পিছনে মাটি কাটা কাজের দেখভাল করার সময় তীব্র গরমে তিনি অসুস্থ হয়ে মারা যান।

মৃত শ্রমিক জহুরুল ইসলামের বাড়ি একই উপজেলা  জয়েনপুর গ্রামে। তিনি ওই এলাকার মকবুল হোসেন খাঁর ছেলে। জহুরুল ইসলাম অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির (৪০ দিনের) উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের শ্রমিক সর্দার ছিলেন।

উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা বলেন, জহুরুল ইসলাম ওই এলাকায় মাটি কাটা কাজ তদারকি করছিলেন। এ সময় তীব্র গরমে হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাটিতে পরে যান। পরে তার সহকর্মীরা তাকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।  

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরঞ্জন কুমার আরও জানান, জহুরুল ইসলামকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com