1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

কুড়িগ্রামে জামিন নিতে এসে জেলা বিএনপি’র ৬ নেতা আটক

  • আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১০.১৯ পিএম
  • ২৮৬ Time View

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: অগ্নি সংযোগ, ভাংচুর,রাস্তা অবরোধসহ নানা অভিযোগে গত ১নভেম্বর ২০২৩ তারিখে রাষ্ট্রপক্ষ কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়। ইতিমধ্যে জেলা বিএনপি’র সহ-সভাপতি সহ কয়েকজন জামিনে রয়েছেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ আলী জানান, মামলার অন্যান্য আসামির মধ্যে কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক

ফরহাদ হোসেন বুলেটকে মহামান্য হাইকোর্ট ছয় সপ্তাহের জন্য তাদের জামিন মঞ্জুর করে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আজ রোববার ২৮ এপ্রিল তারা কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবির শিপন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে বাদ দিয়ে বাকি ছয় জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি, তাসভীরুল ইসলাম, বলেন আসামীরা মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিম্ন আদালতে জামিন নিতে গেলে তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন আমরা তাদের যামিনের জন্য জজকোর্টে যাব আশাকরছি তাদেরকে যামিনে মুক্তি দেয়া হবে। সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, আশাকরি উচ্চ আদালতে তাদেরকে যামিন দেয়া হবে। দলীয় নেতাদের মুক্তি দাবি করছি ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com