1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

দিনাজপুরে হিটস্ট্রোকে ২ জনের মৃত্যু

  • আপডেট : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ১০.২২ পিএম
  • ২৭৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় তাপপ্রবাহে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, ফুলবাড়ী পৌর এলাকার চকসাবাজপুর গ্রামের সাবেক পৌর কাউন্সিলর মোতাহার আলী (৫৮) এবং রাজারহাট গ্রামের ট্রাক চালক বিল্লাল হোসেন (৫২)।

রোববার (২১ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান।

নিহত মোতাহার হোসেনের ছেলে সানজিদ আহম্মেদ সুইট বলেন, ‘হঠাৎ করে শনিবার (২০ এপ্রিল) সকালে বাবার জ্বর আসে। বাসায় প্রাথমিক চিকিৎসা নিলে বিকেলে বেশি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ট্রাক মালিক সোহরাব হোসেন বলেন, ট্রাক নিয়ে বড়পুকুরিয়া এলাকায় যান চালক বিল্লাল হোসেন। শনিবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, স্থানীয়রা ট্রাক চালক বিল্লাল হোসেনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার পালস পাওয়া যাচ্ছিল না। এখানে আনার আগে তাঁর মৃত্যু হয়েছে। অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে তাঁর মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com