1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Title :
Financial Statements of IFIC Bank PLC. সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় বিদায় ও বরণ জহির হাসানকে বিদায়, নতুন শাখা প্রধান হিসেবে যোগ দিলেন শেখ তারিকুল ইসলাম ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান

তীব্র তাপদাহে ফলের রস নাকি স্যালাইন?

  • আপডেট : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ৫.৪৯ পিএম
  • ২০৯ Time View

বৈশাখ শুরুর পর থেকেই তীব্র তাপদাহ শুরু হয়েছে। এতে বিপর্যস্ত জনজীবন। এদিকে গরমের কারণে সারাদেশে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদফতর। এই গরমে শরীরে পানির ঘাটতি তৈরি হয়। আর তাই পানিশূন্যতা দূর করতে পানীয় জাতীয় খাবারের কোনো বিকল্প নেই।

অনেকেই মনে করেন দ্রুত পানিশূন্যতা পূরণে স্যালাইন খেলে ভালো ফল পাওয়া যায়। অনেকে আবার ভরসা রাখেন ফলের রসে। আর এ কারণে ওআরএস এবং ফলের রস খাওয়ার প্রবণতা বেড়েছে।

এখন প্রশ্ন হলো- এই গরমে ওআরএস নাকি ফলের রস, কোনটি খেলে শরীর ভালো থাকবে?

ফলের রসে মহৌষধি: পুষ্টিবিদদের মতে, গরমে তাজা ফলের রস নিয়মিত খাওয়া যেতেই পারে। তাতে যেমন পানির ঘাটতি মিটে যায়, ঠিক তেমনই শরীরে প্রবেশ করবে অত্যন্ত উপকারী সব অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেলস, জিংক ইত্যাদি। আর গরমে তৃষ্ণা মেটায় ফলের রস, আর এটি স্বাস্থ্যের জন্যও উপকারী।

স্যালাইন বা ওআরএস: ওরাল রিহাইড্রেশন সলিউশন (ওআরএস) বা খাবার স্যালাইন আবিষ্কার হওয়ার পর থেকেই অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছে। ডিহাইড্রেট হলে শরীর থেকে পানির পাশাপাশি সোডিয়াম-পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান দ্রুত গতিতে বাইরে বেরিয়ে যায়। আর ওআরস দেহে পানি এবং অন্যান্য খনিজের ভারসাম্য ফেরানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পৃথিবী জুড়ে ওআরএস-এর চাহিদা ব্যাপক।

এ বিষয়ে পুষ্টিবিদরা বলছেন, গরমের সময়ে ওআরএস ও ফলের রস এই দুই পানীয়ই শরীরের জন্য খুবই উপকারী। তাই প্রচণ্ড গরমে সুস্থ থাকতে চাইলে এই দুই পানীয়ই ঘুরিয়ে ফিরিয়ে পান করতে হবে। তবে ডিহাইড্রেশন হলে বা ডায়রিয়ার কবলে পড়লে তখন ওআরএসই একমাত্র ভরসা।

সূত্র: মেডিকেল নিউজ টুডে ও হেলথলাইন

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com