1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • আপডেট : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ১.৪৯ পিএম
  • ২৫১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন।

নিহতরা হলেন- ট্রাকচালক সিলন মিয়া (৪০) ও হেলপার সাইফুল ইসলাম (২০)। তারা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশআরা গ্রামের বাসিন্দা।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউজ পরিদর্শক নিরঞ্জন সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

ঘোড়াঘাট থানার উপপরিদর্শক মো. মোজাফফর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘পঞ্চগড় থেকে পাথর বোঝায় ট্রাক ঢাকায় যাচ্ছিল। ট্রাকটি আজ ভোররাত সাড়ে ৩ টার দিকে ঘোড়াঘাট বাজারে রাস্তার বাম পাশে দাঁড়িয়ে থাকা অন্য ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়।’

‘এতে হেলপার সাইফুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ট্রাকচালক সিলন মিয়া ঘোড়াঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

উপপরিদর্শক মো. মোজাফফর বলেন, ‘হেলপার সাইফুল ইসলামকে চালকের সিটের পাশে চাকার নিচ থেকে উদ্ধার করা হয়েছে। চালককে হেলপারের সিট থেকে উদ্ধার করা হয়েছে। আমাদের ধারণা হেলপার ট্রাক চালাচ্ছিলেন। তার হালকা ঘুমের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।’

‘ট্রাক ২টি জব্দ করা হয়েছে। একটি মরদেহ হাসপাতালে অন্যটি থানায় আছে। নিহতদের পরিবারের সদস্যরা আসলে মরদেহ হস্তান্তর করা হবে,’ যোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com