1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

রওশনের জাতীয় পার্টিতে পদ পেলেন যারা

  • আপডেট : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ১০.৫৮ পিএম
  • ১৬৫ Time View

বেগম রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (একাংশ) দশম জাতীয় সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় নির্বাহী কমিটির আংশিক তালিকা প্রকাশ হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় দলীয় মহাসচিব কাজী মো. মামুনূর রশিদের সুপারিশক্রমে দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পার্টির চেয়ারম্যান আংশিক তালিকায় স্বাক্ষর করেন। এরপর রাতে মহাসচিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ওই তালিকা প্রকাশ করা হয়। এতে বলা হয় পর্যায়ক্রমে কমিটির বাকি সদস্যদের নাম ঘোষণা করা হবে।

ঘোষিত কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হিসেবে রফিকুল হক হাফিজ (সাবেক উপ-মন্ত্রী), অধ্যাপক নুরুল ইসলাম মিলন (সাবেক সংসদ সদস্য), ফখরুজ্জামান জাহাঙ্গীর (সাবেক সংসদ সদস্য), জাফর ইকবাল সিদ্দিকী (সাবেক সংসদ সদস্য), কারী হাবিবুল্লাহ বেলালী, ডা. কে আর ইসলাম, নিগার সুলতানা রাণী, আবুল কাশেম সরকার (সাবেক সংসদ সদস্য), ইয়াহিয়া চৌধুরী (সাবেক সংসদ সদস্য), শফিকুল ইসলাম শফিক (নরসিংদী), শংকর পাল (হবিগঞ্জ), আমানত হোসেন আমানত, জাহাঙ্গীর আলম পাঠান, হাজী মো. ফারুক (ঢাকা), আব্দুল গাফ্ফার বিশ্বাস (খুলনা),  নুরুল ইসলাম নুরু (টাঙ্গাইল), তুহিনুর রহমান-নুরু হাজী (ঢাকা), ১৬ জনের নাম ঘোষণা করা হয়েছে।

উপদেষ্টা হিসেবে কমিটিতে আছেন এম.এ. গোফরান (লক্ষীপুর), এম. এ. কুদ্দুস খাঁন (ঝালকাঠী), ভাইস-চেয়ারম্যান পদে শেখ আলমগীর হোসেন (গোপালঞ্জ), মোস্তাকুর রহমান মোস্তাক (ঢাকা), ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ (জামালপুর) সাবেক সংসদ সদস্য, মো. মোক্তার হোসেন (খুলনা) সাবেক সংসদ সদস্য, হাজী নাসির সরকার (ঢাকা), আব্দুল আজিজ খাঁন (গুলশান), মোল্যা শওকত হোসেন বাবুল (খুলনা), মো. শারফুদ্দিন আহমেদ শিপু (ঢাকা), মিজানুর রহমান দুলাল (পটুয়াখালী), শাহ্ আলম তালুকদার (বরিশাল), অ্যাডভোকেট মো. আব্দুল কাইয়ুম (ময়মনসিংহ), শাহ্ জামাল রানা (ব্রাহ্মণবাড়িয়া); যুগ্ম-মহাসচিব হিসেবে ফকরুল আহসান শাহজাদা (বরিশাল), পীরজাদা জুবায়ের আহমেদ (বাহ্মণবাড়িয়া), শেখ মাসুক রহমান (ঢাকা), সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ (খুলনা), সুজন দে (চট্টগ্রাম), এস,এম হাসেম (ঢাকা); সাংগঠনিক সম্পাদক পদে শাহানাজ পারভীন (ঢাকা), মোশাররফ হোসেন (ময়মনসিংহ), অ্যাডভোকেট এস. এম. মাসুদুর রহমান (খুলনা), অ্যাডভোকেট মো. আবু সালেহ চৌধুরী (সিলেট), অধ্যাপক বিলকিস সরকার পুতুল (নরসিংদী), ফজলে ইলাহী সোহাগ (নোয়াখালী), জাফর ইকবাল নিরব (পিরোজপুর), শামসুল আলম (কক্সবাজার); যুগ্ম- সাংগঠনিক সম্পাদক হিসেবে কাওসার আহমেদ (ঢাকা), মো. মোসলেম আলী (মেহেরপুর), আবুল বাশার (মানিকগঞ্জ), নাফিজ মাহবুব (ময়মনসিংহ), সিরাজুল আরেফিন মাসুম, এম, এম, আমিনুল হক সেলিম; সম্পাদকমন্ডলী- কোষাধ্যক্ষ হিসেবে ফখরুজ্জামান জাহাঙ্গীর (রংপুর); প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক-খোরশেদ আলম খুশু (চাঁদপুর); দফতর সম্পাদক-আবুল হাসান আহমেদ জুয়েল; কৃষি বিষয়ক সম্পাদক- অ্যাডভোকেট এমদাদ (নড়াইল); সমবায় বিষয়ক সম্পাদক-পারভেজ আলম মীর (বরিশাল); সংস্কৃতি বিষয়ক সম্পাদক-নাজমুল খাঁন (লালমনিরহাট); তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদ-সাহিন আরা সুলতানা রিমা (চাঁপাইনবাবগঞ্জ); আইন বিষয়ক সম্পাদক- অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন সেনা (কুষ্টিয়া); যুব বিষয়ক সম্পাদক-মো. জহির উদ্দিন (ঢাকা); শিল্প বিষয়ক সম্পাদক-আবুল কালাম আজাদ; মহিলা বিষয়ক সম্পাদিকা-সুলতানা আহমেদ লিপি; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-সায়িকা হক (ব্রাহ্মণবাড়িয়া); মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক-শরিয়ত আলী তালুকদার (সুনামগঞ্জ); প্রাদেশিক বিষয়ক সম্পাদক-আব্দুস সাত্তার; যুগ্ম- সম্পাদকমন্ডলী: যুগ্ম- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক-আসাদ খান; যুগ্ম- কৃষি বিষয়ক সম্পাদক-মেহবুব হাসান; যুগ্ম- সমবায় বিষয়ক সম্পাদক- চিশ্তী খায়রুল আবরার শিশির; যুগ্ম- ক্রিড়া বিষয়ক সম্পাদক-নজরুল ইসলাম মুকুল; যুগ্ম- সংস্কৃতি বিষয়ক সম্পাদক-মো. তৌহিদুর রহমান খাঁন; যুগ্ম- শ্রম বিষয়ক সম্পাদক-হাজী মাসুম পারভেজ; যুগ্ম- এনজিও বিষয়ক সম্পাদক-এম. আবু জাফর কামাল; যুগ্ম- সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক-শরীফুল ইসলাম শরীফ; যুগ্ম- সাহিত্য ও কৃষ্টি বিষয়ক সম্পাদক-আফতাব গনি; যুগ্ম- প্রাদেশিক সম্পাদক- মনিরুল ইসলাম রবিন; কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে রিয়াজ খান; মকবুল হোসেন মুকুল, এস. এম. মুর্তজ আলম বুলবুল, নাসির নেওয়াজ, আবু নাসের সিদ্দিকী, কাদের মুন্সি, আব্দুল হালিম, আহমদ আলী (সিলেট) নাম ঘোষণা করা হয়েছে।

জাতীয় পার্টির দফতর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিটি পার্টির মুখপাত্র ও কো-চেয়ারম্যান সুনীল শুভরায় কর্তৃক নির্দেশিত হয়ে গণমাধ্যমে পাঠান মহাসচিবের বিশেষ সহকারী কাজী লুৎফুল কবীর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com