1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

দিনাজপু‌রে ট্রেনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু

  • আপডেট : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৪.৩৭ পিএম
  • ২৩৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপু‌রের বোচাগ‌ঞ্জে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। 

গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে দিনাজপু‌রের সেতাবগঞ্জ সরকারী কলেজ গেট এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম মো. মুরাদ হোসেন(১৬)। তিনি ঠাকুরগাঁও সদর থানার কলেজপাড়া এলাকার মো. আবেদ আলীর পুত্র।

জানা যায়, আনন্দ করতে ৭ বন্ধু মিলে বেড়িয়েছিল ট্রেন ভ্রমনে। ঠাকুরগাঁও হতে তারা দিনাজপুর আসেন। সারাদিন দিনাজপুরে অবস্থান করার পর ১৬ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে একতা ট্রেনে করে ঠাকুরগাঁও নিজ বাড়ি ফিরছিল ওই ৭ বন্ধু। এর মধ্যে ৪ জন ট্রেনের কামরায় ও ৩জন উঠেন ছাদে। রাত ১২টার দিকে সেতাবগঞ্জ রেল ষ্টেশনে ট্রেনটি প্রবেশ করার সময় সেতাবগঞ্জ সরকারী কলেজ গেট এলাকায় ছাদে থাকা মো. মুরাদ হোসেন (১৬) মোবাইল ফোনে কথা বলে দাড়িয়ে মোবাইল ফোনটি প্যান্টের পকেটে রাখতে গেলে ডিস লাইনের তারে ধাক্কা লাগলে ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যায় মুরাদ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। 

সেতাবগঞ্জ রেল ষ্টেশন মাস্টার মো. মুক্তার হোসেন ঘটনাটি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com