পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করে প্রকাশ করা হয়েছে। কোম্পানিকে ক্রেডিট রেটিং দিয়েছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশবন্ধু পলিমারের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।
কোম্পানির ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।