1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

আইএমএফের বৈঠকে যেসব বিষয় তুলে ধরবে বাংলাদেশ

  • আপডেট : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ১০.৫৯ এএম
  • ১৭৭ Time View

টেকসই উন্নয়ন, সবুজ অর্থায়নসহ ৬টি বিষয়ে গুরুত্ব দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বসন্তকালীন বৈঠক।

স্থানীয় সময় সোমবার (১৫ এপ্রিল) দুপুর দেড়টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএমএফ কার্যালয়ে উদ্বোধন হবে এ আসর। এতে অংশ নেবে বাংলাদেশসহ বিশ্বের ১৯০টি দেশের কেন্দ্রীয় ব্যাংকসহ সরকার প্রতিনিধিরা।

বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা, উন্নয়ন, নীতিমালা সংস্করণ, সমসাময়িক ও ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে গুরুত্ব দিয়ে প্রতি বছর এ বৈঠকের আয়োজন করে সংস্থাটি। কোভিড পরবর্তী ও বৈশ্বিক যুদ্ধকালীন পুনরায় অর্থনীতির জোয়ার ফিরে আনতে জোর দেবে বিশ্ব মোড়ল আইএমএফ।

এবারের সভার মূল আলোচ্য বিষয় রয়েছে ৬টি। এর মধ্যে টেকসই উন্নয়ন, সবুজ অর্থায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, বিশ্ব পরিবেশের জন্য সুযোগ-সুবিধা ও জাতীয়ভাবে সার্বিক উন্নয়নে কতটুকু অবদান রাখা সম্ভব- এসব বিষয়ে দেয়া হবে গুরুত্ব।

বৈঠকে অন্যান্য দেশের মতো ব্যাংক খাত, পুঁজিবাজার, শিল্পখাত, জলবায়ু, কর্মসংস্থান বৃদ্ধি, স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা, লিঙ্গ সমতা, মূল্যস্ফীতি, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার আউটলুক তুলে ধরবে বাংলাদেশও। সাইড বৈঠকে পূর্ব নির্দেশনা অনুযায়ী এ পর্যন্ত সবুজ অর্থায়নে বাংলাদেশ কতটুকু অগ্রসর হয়েছে, তারও একটি চিত্র তুলে ধরার পাশাপাশি আইএমএফকে ঋণের তৃতীয় কিস্তি ছাড় করার ব্যাপারে অনুরোধ করা হতে পারে বলে জানা গেছে।

আইএমএফকে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা দেয়া ও আগামী দিনে অর্থনীতির সার্বিক স্বাস্থ্য ভালো রাখতে বাংলাদশের করণীয় কী, সেই বিষয়ে পরামর্শ দেবে আইএমএফ। আইএমএফের প্রায় সপ্তাহব্যাপী এ স্প্রিং মিটিংয়ের পর্দা নামবে আগমী শনিবার (২০ এপ্রিল)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com