1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

৩ কোম্পানির পর্ষদ সভা কাল

  • আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, ৩.৫০ পিএম
  • ১৯৭ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পর্ষদ সভা আগামীকাল সোমবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো- উত্তরা ব্যাংক, প্রাইম ব্যাংক এবং তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানি তিনটির মধ্যে দুইটি কোম্পানি সমাপ্ত ২০২৩ হিসাববছরের এবং বাকি একটি কোম্পানি প্রান্তিক সংক্রান্ত পর্ষদ সভা করবে।

উত্তরা ব্যাংক-

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি উত্তরা ব্যাংকের পর্ষদ সভা আগামীকাল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) উত্তরা ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬৭ পয়সা।

প্রাইম ব্যাংক-

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রাইম ব্যাংকের পর্ষদ সভা আগামীকাল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রাইম ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ০৫ পয়সা।

লাভেলো আইসক্রিম-

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির পর্ষদ সভা আগামীকাল বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের প্রান্তিকে লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৭ পয়সা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com