1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Title :
কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং

বীরগঞ্জে আগুনে পুড়ে ছাই ৫ বসতঘর

  • আপডেট : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ১০.৫২ পিএম
  • ৩৩৬ Time View

জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে আগুনে ৫টি পরিবারের ৬টি ঘর ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। পরিবারগুলোতে চলছে সুনশান নিরবতা। আগুনে ধান, চাল, নগদ টাকা, কাপড়, বই, আসবাবপত্র ও খাদ্য সামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে বসবাস করছে পরিবারগুলো।

শুক্রবার রাত ১২টার দিকে বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউপির কৃষ্ণনগর (বটতলী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

অগ্নিকাণ্ডের সময় ঘুমন্ত অবস্থায় ঘরে থাকা শারীরিক প্রতিবন্ধী আজিজুল ইসলামের শরীরে আগুনে লেগে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে ঘরের টিন কেটে প্রতিবেশীরা আহত অবস্থায় উদ্ধার করে বর্তমানে তিনি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্তরা হলেন, শারীরিক প্রতিবন্ধী আজিজুল ইসলাম, ডাবলু মিয়া, ইউনুস আলী, আমিনা বেগম প্রতিবেশী মহসীন আলী।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা নিবার্হী অফিসার ফজলে এলাহি, মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম (শাহিন), মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মাকসুদুজ্জামান সাজু, আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম, ইউপি সদস্য আতিয়ার রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com