1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

বিশ্ববাজারে নতুন উচ্চতায় স্বর্ণের দাম

  • আপডেট : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ৩.৩৩ পিএম
  • ৩২৩ Time View

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ২ হাজার ৪০০ ডলার ছাড়িয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) লেনদেনের এক পর্যায়ে এক আউন্স স্বর্ণের সর্বোচ্চ দাম ওঠে ২ হাজার ৪৩১ দশমিক ৫২ ডলারে।

শনিবার (১৩ এপ্রিল) প্রতিবেদন লেখার সময় স্পট মার্কেটে স্বর্ণের আউন্স কিছুটা কমে অবস্থান করছে ২ হাজার ৩৪২ দশমিক ৯০ ডলারে। আর গতকাল লেনদেন স্থিতি হয়েছিল ২ হাজার ৩৫৪ দশমিক ৫৪ ডলারে।

বিশ্ববাজারে প্রতিনিয়তই ওঠানামা করছে স্বর্ণের দাম। কখনো উঠে যাচ্ছে রেকর্ড উচ্চতায়। আবার কিছুটা কমে স্থিতি হচ্ছে রেকর্ড দামের কাছাকাছি।

এর আগে গত ৫ এপ্রিল বিশ্ববাজারে প্রথমবারের মতো ২ হাজার ৩০০ ডলার অতিক্রম করে স্বর্ণের আউন্স। এর ৭ দিনের মাথায় শুক্রবার ২ হাজার ৪০০ ডলার অতিক্রম করলো প্রতি আউন্স স্বর্ণের দাম। যা বিশ্ববাজারে সর্বোচ্চ। তবে শনিবার সেটি নেমে এসেছে ২ হাজার ৩৫০ ডলারের নিচে।

বিশ্ববাজার বিশ্লেষণ করে দেখা যায়, গত এক সপ্তাহে স্বর্ণের দাম বেড়েছে ৪ শতাংশ। আর বছর ব্যবধানে এটি বেড়েছে প্রায় ১৬ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন,  মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বেঞ্চমার্ক সুদের হার হ্রাসের ঘোষণা ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে মানুষ ঝুঁকছেন স্বর্ণের দিকে।

স্টোনএক্স ফাইন্যান্সিয়াল লিমিটেডের বাজার বিশ্লেষণের প্রধান রোনা ও’কনেল বলেন, মূলত মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বাড়ছে স্বর্ণের দাম। এতে উত্তেজনা অব্যাহত থাকলে সামনে দাম আরও বাড়তে পারে।

এদিকে, চলতি বছর প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৩০০ ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হয়েছিল। ইতোমধ্যে তা ছাড়িয়েছে। সামনে এ দাম আরও বাড়বে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ও বাজুস সহ-সভাপতি মাসুদুর রহমান সময় সংবাদকে বলেন, বর্তমানে বিশ্বব্যাপী মূল্যস্ফীতির সমস্যা চলছে। যা স্বর্ণের দাম বাড়ার পেছনে একটি অন্যতম কারণ হতে পারে। মূলত মূল্যস্ফীতি বাড়লে অর্থের মান কমে যায়। তখন স্বর্ণে বিনিয়োগ বাড়ে।

এ ছাড়া ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিনিয়োগকারীরা এখন স্বর্ণের দিকে ঝুঁকছেন জানিয়ে মাসুদুর রহমান বলেন, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন ডলারের বদলে স্বর্ণ মজুতকে প্রাধান্য দিচ্ছে। এতে বাড়ছে স্বর্ণের চাহিদা। আর চাহিদা বাড়ায় প্রভাব পড়ছে দামেও।

অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, বিশ্ববাজারে এখন সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। সামনে এ দাম আরও বাড়তে পারে। আর এর প্রভাবে দেশের বাজারেও দাম বাড়বে।

মূলত ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর ইঙ্গিত ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে জানিয়ে তিনি বলেন, সুদহার কমে গেলে মানুষ বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণকেই বেছে নেয়। যার ফলে বাড়ে দাম।
 

আর বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারেও দাম সমন্বয় করা জরুরি হয়ে পড়ে জানিয়ে মাহফুজ কবির বলেন, দাম সমন্বয় না করলে কম দামি স্বর্ণগুলো পার্শ্ববর্তী যেসব দেশে স্বর্ণের দাম চড়া, সেখানে পাচার হয়ে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com