1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

হরিপুরে পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যুর সুষ্ঠবিচার দাবি

  • আপডেট : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ১২.৩৯ এএম
  • ৩৪৭ Time View

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ হরিপুরে যুবদলের সদস্য সচিব আকরাম হোসেন (৪০) পুলিশের হেফাজতে মৃত্যু ঘটনার প্রতিবাদে সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ময়না তদন্ত শেষে পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করলে আজ মঙ্গলবার ৯ এপ্রিল সকাল ১১ টায় মৃতের জানাজা শেষে হাটপুকুর সরকারি কবর স্থানে লাশের দাফন সম্পন্ন হয়েছে।

হরিপুর উপজেলা যুবদলের আয়োজনে মৃতের বাড়ির সামনে পাকা সড়কের উপর সকাল সাড়ে ১১ টায় মানববন্ধন করা হয়েছে।

এতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা, জেলা যুবদলের সম্পাদক মাহাবুবুর আলম তুহিন, ঠাকুরগাঁও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ,জেলা যুবদল নেতা লিটন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন, সাবেক সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

উল্লেখ্য যে গত রবিবার রাতে হরিপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তাকে থানায় ধরে নিয়ে আসে।

সোমবার আসামী গনকে আকারম হোসেন (৪০), শফিকুল ইসলাম (৩২) ও আবু হানিফ (৪৯) নামে ৩ আসামিকে রোববার (৭ এপ্রিল) রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানোর সময় সে অসুস্থ বোধ করলে তৎক্ষনাত খানা পুলিশ চিকিৎসার জন্য তাকে হরিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com