1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
Title :
বীরগঞ্জে ৫ মাদক সম্রাট গ্রেফতার শ্রম সচিব-কে ফুলেল শুভেচ্ছা জানাল সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর ইতিহাসে প্রথম, এডিপির আকার ছাড়াচ্ছে ৩ লাখ কোটি টাকা চুয়াডাঙ্গায় জন্ম সনদ জালিয়াতি প্রস্তুতকারী প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তাসহ ২ জন গ্রেফতার বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল শ্রম ও কর্মসংস্থান সচিব শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের চেক দিলেন ভৈরবে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা নবীনগরে মরহুম দেনু মিয়া দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করলেন এমপি কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু ২২ এপ্রিল

  • আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ৫.০৫ পিএম
  • ১৯৬ Time View
teacher

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২২ এপ্রিল শুরু হবে। প্রথম ধাপে ২২টি জেলার মধ্যে ১৪টির সব উপজেলা এবং ৮টি জেলার কয়েকটি উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মনীষ চাকমা সাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়। সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর লিখিত পরীক্ষা আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নিজ নিজ জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চিঠি থেকে জানা যায়, আগামী ২২ এপ্রিল চাঁপাইনবাগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট জেলার সব উপজেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়াও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী, কামারখন্দ, কাজীপুর, যশোর জেলার ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর, শার্শা, ময়মনসিংহ জেলার ভালুকা, ধোবাউড়া, ফুলবাড়িয়া, গফরগাঁও, গৌরীপুর, হালুয়াঘাট, ঈশ্বরগঞ্জ, নেত্রকোনা জেলার আটপাড়া, বারহাট্টা, দুর্গাপুর, কমলকান্দা, কেন্দুয়া, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম, বাজিতপুর, ভৈরব, হোসেনপুর, ইটনা, করিমগঞ্জ, কটিয়াদি, টাঙ্গাইল জেলার সদর, ভূয়াপুর, দেলদুয়ার, ধনবাড়ি, ঘাটাইল, গোপালপুর, কুমিল্লা জেলার বরুয়া, ব্রাক্ষণপাড়া, বুড়িচং, চান্দিনা, চৌদ্দগ্রাম, সদর, মেঘনা, দাউদকান্দি এবং নোয়াখালী জেলার কবিরহাট, সদর, সেনবাগ, সোনাইমড়ি, সুবর্ণচর উপজেলার প্রার্থীদের পরীক্ষা ২২ এপ্রিল নেওয়া হবে।

এদিকে দ্বিতীয় ধাপের পরীক্ষা কবে হবে সেবিষয়ে এখনো মাঠ পর্যায়ে সিদ্ধান্ত জানানো হয়নি। তবে প্রথম ধাপের পরীক্ষার দুই সপ্তাহ পর দ্বিতীয় ধাপের পরীক্ষা আয়োজন হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com