1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে ৪ জনের মৃত্যু

  • আপডেট : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ১১.২৬ এএম
  • ১৮২ Time View

তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। এছাড়া ভূমিকম্পের পর তাইওয়ান, জাপান ও ফিলিপিন্সে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, বুধবার (৩ এপ্রিল) জাপানের স্থানীয় সময় সকাল ৯টার কিছুক্ষণ আগে তাইওয়ানের কাছে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

তাইওয়ান সরকার জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল হুয়ালিয়েন শহরে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন ৫০ জনেরও বেশি।

সরকার আরও জানিয়েছে, অন্তত ২৬টি ভবন ধসে পড়েছে। অর্ধেকের বেশিই হুয়ালিয়েনে। আর এসব ধসে পড়া ভবনে অন্তত ২০ জন আটকা পড়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫.৫ কিলোমিটার।

ভূমিকম্পের ফলে সুনামি আঘাত হানতে পারে এ শঙ্কায় জাপানের ওকিনাওয়া, মিয়াকোজিমা ও ইয়ায়েমা দ্বীপের আশেপাশের এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলেছে জেএমএ। কেননা, এসব অঞ্চলে ৩ মিটার বা ৯ দশমিক ৮ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

অন্যদিকে, ফিলিপিন্সের সিসমোলজি এজেন্সি জানিয়েছে, ‘বিশাল উচ্চতার সুনামি’ আঘাত হানতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

-রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com