1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধি শীর্ষে মীর আক্তার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক মাধবপুরে মহাসড়ক দখল করে রিক্সার দাপট যানজটে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর আইএফআইসি ব্যাংক ও আকিজ রিসোর্স এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি স্বাক্ষর দারাজ ৫.৫ মেগা ইদ সেল: গিভঅ্যাওয়ে ও বিশেষ সব অফারে এই ঈদে দারাজের দারুণ চমক ডাসকো ফাউন্ডেশনের ‘সাওয়াব’ প্রকল্প উদ্বোধন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময়  ও শিক্ষা বিষয়ক ক্যাম্পেইন, খাদ্য বিতরণ

ঈদ বোনাসসহ প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীদের ৪ দফা দাবি

  • আপডেট : সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৪.০৪ পিএম
  • ২৭৬ Time View

নিজেস্ব প্রতিবেদক: ঈদ বোনাসসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীদের ৪ দফা দাবি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ জন্য গত ০১/০৪/২০২৪ দুপুর ১২টায় সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম প্রহরীদের ৬ষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে বঙ্গবন্ধু প্রাথমিক গবেষণা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, রোজা, ঈদ, পূজা-পার্বণ, পহেলা বৈশাখ, জাতি, ধর্ম নির্বিশেষে বাঙালি জাতির সার্বজনীন উৎসব। অথচ দেশের সকল সরকারি-বেসরকারি কর্মচারী শিক্ষক এ উৎসবগুলো পালন করার জন্য ভাতা পেয়ে থাকেন। একমাত্র ব্যতিক্রম প্রাথমিকের দপ্তরী কাম প্রহরীরা। গত ২০২১ সালেও তারা ঈদ বোনাসহ সকল ভাতা পেতেন। তারা সরকার ঘোষিত ৫% প্রণোদনা থেকেও বঞ্চিত। কী নির্মম পরিহাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ঈদ বোনাসসহ সকল ভাতা পেয়ে উৎসব পালন করলেও একই ছাদের নীচে অবস্থান করেও তারা বঞ্চিত। তিনি দপ্তরী কাম প্রহরীদের ৪ দফা দাবি মেনে নিয়ে মানবিক দৃষ্টিভঙ্গি প্রদানের আহ্বান জানান।

২০১৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম প্রহরী আউটসোর্সিং নীতিমালার অস্থায়ী চুক্তিভিত্তিক নিয়োগে মাননীয় প্রাধানমন্ত্রী শেখ হাসিনা সৃজিত পদে ৩৭ হাজার দপ্তরী কাম প্রহরী নিয়োজিত। সরকারের ওপর আস্থা রেখে দীর্ঘ ১১ বছর আউটসোর্সিং নীতিমালায় জীবনের ঝুকি নিয়ে দিবা রাত্রি সার্বক্ষনিক ২৪ ঘন্টা অমানবিক দায়িত্ব, সর্বসাকুল্যে বেতন নিয়ে মানবেতর দায়িত্ব পালন করে আসিতেছে। আউটসোর্সিং পরিবর্তে দপ্তরী কাম প্রহরী পদটি রাজস্বখাতে পদ সৃজনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়কে রাজস্বখাতে নেওয়ার জন্য অনুরোধ করা হয়।

কিন্তু দুঃখের বিষয় জনপ্রশাসন মন্ত্রণালয় দপ্তরী কাম প্রহরী পদটি রাজস্বখাতে যাওয়ার কোন সুযোগ নেই। দ্বিতীয়বার প্রস্তাব পাঠালে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে প্রস্তাবটি পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়। অত্যান্ত দুঃখের বিষয় আজও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে প্রস্তাবটি পাঠানো হয়নি।

এ প্রেক্ষাপটে দপ্তরী কাম প্রহরীদের চাকুরি জাতীয়করণ, ঈদ বোনাস পুনঃবহাল সহ ৪ দফা দাবী বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

এ বিষয়ে সভাপতি মামুন সরদার সাংবাদিক ভাইদের বলেন আমাদের দাবী আদায় না হওয়া পযর্ন্ত এ আন্দোলন চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com